Home আঞ্চলিক গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

Share
Share

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আলিম মিয়া (পথচারী) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের এক আরোহী। বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পান্থাপাড়া এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত আলিম মিয়া সাপমারা ইউনিয়নের সিনটাজুরি (রামপুরা) গ্রামের মৃত দুলা মণ্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল বগুড়ার দিকে যাচ্ছিল। পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আলিমকে ধাক্কা দেন। এতে আলিমসহ মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। ওই সময় পেছন থেকে আসা অজ্ঞাত গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলিম। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী খলিল মিয়া আহত হন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাঁস বিক্রেতার কাছ থেকে পুলিশের হাঁস নেওয়ার ভিডিও ভাইরাল

ফুলপুর উপজেলা-এর একটি সেতুর ওপর হাঁস বিক্রি করতে বসা এক হতদরিদ্র বিক্রেতার কাছ থেকে পুলিশের হাঁস ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে...

অস্কার মঞ্চে যুদ্ধবিরোধী বার্তা দিলেন অভিনেতা হাভিয়ের বারদেম

৯৮তম অস্কারের মঞ্চ এবার শুধু সিনেমার জয়গানেই সীমাবদ্ধ থাকেনি; এটি প্রতিবাদের একটি শক্তিশালী মঞ্চ হিসেবেও নজর কেড়েছে। বিশেষ করে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম-এর...

Related Articles

ইরাকে মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় নিহত হয়েছেন মুন্সীগঞ্জের...

সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ বাংলাদেশি মামুনের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ময়মনসিংহের...

ঈদযাত্রায় স্বস্তি: ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩৯ লাখ টাকার টোল আদায়

ঈদের ছুটিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক হয়ে উত্তরের পথযাত্রায় অনেকটা স্বস্তি নিয়েই বাড়ি...

তারেক রহমানের অনুপস্থিতিতে দায়িত্বে ফখরুল ও সালাহউদ্দিন

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অনুপস্থিতিতে জাতীয় সংসদ সংক্রান্ত দায়িত্ব কারা পালন করবেন, সে...