Home জাতীয় অপরাধ অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭ মাওবাদী নিহত
অপরাধআন্তর্জাতিক

অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭ মাওবাদী নিহত

Share
Share

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাতজন মাওবাদী নিহত হয়েছেন। বুধবার পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায় গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় ‘এনকাউন্টার’ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ইন্টেলিজেন্স) মহেশ চন্দ্র লাড্ডা বার্তা সংস্থা পিটিআইকে জানান, নিহত সাতজনের চারজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ নেতা মেট্টুরি জোগা রাও ওরফে টেক শঙ্কর রয়েছেন। তিনি সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অন্ধ্র–ওড়িশা সীমান্ত অঞ্চলের দায়িত্বে ছিলেন। একই সঙ্গে তিনি সংগঠনের কারিগরি কর্মকাণ্ড পরিচালনা করতেন।

এর আগে মঙ্গলবার ভোর ৬টা থেকে ৭টার মধ্যে একই জেলার মারেদুমিলি এলাকার কাছে আরেক দফা সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে শীর্ষ মাওবাদী নেতা মাদভি হিদমা নিহত হন বলে এডিজি লাড্ডা নিশ্চিত করেছেন।

এদিকে, ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা মাওবাদীদের অস্ত্র ত্যাগ করে মূলধারায় ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চলছে এবং তার সুফল মিলছে। যারা স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের ‘মর্যাদাপূর্ণ পুনর্বাসন’ নিশ্চিত করতে সরকার প্রস্তুত।চলমান নিরাপত্তা অভিযানকে ঘিরে অন্ধ্রপ্রদেশ ও আশপাশের অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে আলো ছড়ানোর পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও প্রশংসা কুড়াচ্ছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো এক শিশুভক্তের দীর্ঘদিনের...

আবহাওয়ার ঝুঁকিতে ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচের সময় পরিবর্তনের আলোচনা

আবহাওয়াজনিত ঝুঁকির কারণে বিশ্বকাপে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার শেষ ষোলোর ম্যাচের নির্ধারিত সময় পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)...

Related Articles

গোমস্তাপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও...

শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড

মো:মাকসুদুর রহমান,শেরপুর শেরপুর সদর উপজেলায় অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে পৃথক...

স্ত্রীকে হত্যা করে ঘরের আঙিনায় মাটিচাপা: ১৮ দিন পর স্বামীর নাটক ফাঁস

মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের দীর্ঘ ১৮ দিন পর নিজ বাড়ির আঙিনার প্রায় ১০...

প্রবাসীকে সাহায্যের নামে মাস্তুল ফাউন্ডেশনের অভিনব প্রতারণা

আগুনে দগ্ধ সৌদি আরবপ্রবাসী মীর ইব্রাহিমের চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দিয়ে পরে...