Home আন্তর্জাতিক আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে
আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে

Share
Share

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চারদিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন তিনি। ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন তিনি । ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিবেশ, অংশীজনদের অবস্থান এবং প্রস্তুতি মূল্যায়নের অংশ হিসেবেই তার এই সফরকে দেখা হচ্ছে।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, মহাসচিব শার্লি বচওয়ে সফরকালে—অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,প্রধান নির্বাচন কমিশনার (সিইসি),হাইকমিশনার ও কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

এই বৈঠকগুলোতে তিনি কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনার বিষয়ে ব্রিফ করবেন, যার তিনটি মূল স্তম্ভের একটি হলো গণতন্ত্র। সফরের আগে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে শার্লি বচওয়ে বাংলাদেশকে কমনওয়েলথের একটি মূল্যবান সদস্য বলে উল্লেখ করেন।তিনি স্মরণ করিয়ে দেন, স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম যে আন্তর্জাতিক সংস্থায় যোগ দেয়, তা ছিল কমনওয়েলথ।

তিনি বলেন—“বাংলাদেশ ও কমনওয়েলথের দীর্ঘদিনের দৃঢ় অংশীদারিত্ব আগামী নির্বাচনের প্রাক্কালে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমাদের অভিন্ন লক্ষ্য একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা, যেখানে সকল নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে।”

তিনি বাংলাদেশের জনগণের মঙ্গল কামনা করেন এবং তাদের গণতান্ত্রিক যাত্রায় কমনওয়েলথের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন। রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শার্লি বচওয়ের এই সফর শুধু নির্বাচন-পূর্ব সংলাপকে সক্রিয় করবে না, বরং বাংলাদেশ–কমনওয়েলথ সম্পর্ক আরও শক্তিশালী করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে আলো ছড়ানোর পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও প্রশংসা কুড়াচ্ছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো এক শিশুভক্তের দীর্ঘদিনের...

আবহাওয়ার ঝুঁকিতে ইংল্যান্ড–মেক্সিকো ম্যাচের সময় পরিবর্তনের আলোচনা

আবহাওয়াজনিত ঝুঁকির কারণে বিশ্বকাপে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার শেষ ষোলোর ম্যাচের নির্ধারিত সময় পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)...

Related Articles

রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পূর্ণমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে...

গোমস্তাপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও...

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্‌যাপিত: শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃ মাকসুদুর রহমান , শেরপুর “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ”...

মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

মো: ইয়াছিন সরকার,কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে অটোরিকশার চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার...