Home জাতীয় অবশেষে সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ
জাতীয়বিনোদন

অবশেষে সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

Share
Share

হলিউডের সুপারস্টার টম ক্রুজ এবার পেলেন বহুল সম্মানিত সম্মানসূচক অস্কার।  রোববার (১৬ নভেম্বর) রাতে লস অ্যাঞ্জেলেসের গর্ভর্নরস অ্যাওয়ার্ড মঞ্চে ক্রুজের হাতে এ সম্মান তুলে দেন অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনসালেস ইনারিতু।

এই মর্যাদাপূর্ণ মুহূর্তে টম ক্রুজের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তিনি বলেন, “সিনেমাই আমাকে পৃথিবীর সঙ্গে যুক্ত করেছে। নতুন অভিজ্ঞতা, ভিন্ন সংস্কৃতি ও মানুষের গল্প উপলব্ধি করতে সাহায্য করেছে। থিয়েটারে দর্শকরা যেখানে থাকেন না কেন —আমরা একসঙ্গে হাসি, কান্না করি, স্বপ্ন দেখি। আর সেই কারণেই এই শিল্প আমার জীবন, আমার পরিচয়ের অংশ।”

টম ক্রুজের সঙ্গে এ বছর সম্মানসূচক অস্কার পেয়েছেন আরও তিন বিশিষ্ট শিল্পী—ডেবি অ্যালেন, কান্ট্রি সংগীতের তারকা ডলি পার্টন এবং প্রোডাকশন ডিজাইনার উইন থমাস। অ্যাকাডেমির সভাপতি জ্যানেট ইয়াং বলেন, “এই শিল্পীদের সম্মান জানাতে পারা আমাদের সৌভাগ্য। ডেবি অ্যালেন নৃত্য ও অভিনয়ের জগতে সত্যিকারের পথিকৃৎ। আর টম ক্রুজের সিনেমাগুলো, তার স্টান্ট, তার থিয়েট্রিক্যাল অভিজ্ঞতা পুরো বিশ্বের দর্শককে মুগ্ধ করেছে।”

এটি টম ক্রুজের ক্যারিয়ারে প্রথম অস্কার জয়। তবে এর আগে তিনি চারবার মনোনয়ন পেয়েছেন। ‘বর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই’ এবং ‘জেরি ম্যাগুয়ার’ তাকে এনে দেয় সেরা অভিনেতার মনোনয়ন। ‘ম্যাগনোলিয়া’য় পার্শ্ব অভিনেতা হিসেবে মনোনয়ন পান তিনি। সর্বশেষ ‘টপ গান: ম্যাভেরিক’-এ প্রযোজক হিসেবে অস্কারের জন্য মনোনীত হন।

কিন্তু এতদিন কোনো অস্কার না পেলেও সম্মানসূচক অস্কার যেন তার দীর্ঘ ক্যারিয়ারের নতুন এক স্বীকৃতি। টম ক্রুজের এই অস্কার জয় শুধু তার অভিনয় জীবনের কৃতিত্ব নয়, বরং আন্তর্জাতিক সিনেমা ও বিনোদন জগতে তার অবদানের প্রতি এক বিশাল স্বীকৃতি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অসত্য তথ্য ছড়িয়েছে মিডিয়া: বাতিল হয়নি ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সময়সীমা কমিয়ে আনা হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’...

পুকুরঘাটে মুখ ধুতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্রী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সারতে গিয়ে বজ্রপাতে তানজিনা আক্তার (১৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পৌনে...

Related Articles

ঢাকা বার নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায়...

নেত্রকোনায় প্রকৃতির রোষে কৃষকের স্বপ্নভঙ্গ: ৪০০ হেক্টর বোরো ধান পানির নিচে

এক বছরের কষ্টের ফসল যখন ঘরে তোলার সময়, ঠিক তখনই প্রকৃতির নিষ্ঠুর...

প্যারোলে মেলেনি মুক্তি, কারাফটকে বাবাকে শেষ দেখা দেখলেন ছাত্রলীগ নেতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যুর পর শেষবারের মতো মরদেহ দেখতে প্যারোলে মুক্তি...

জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জুলাই হত্যাকাণ্ডের দুই...