Home আন্তর্জাতিক ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে কারফিউ জারি করেছে ইসরায়েল
আন্তর্জাতিক

ফিলিস্তিনের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে কারফিউ জারি করেছে ইসরায়েল

Share
Share

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। মসজিদে যাওয়ার সব প্রবেশপথ ও আশপাশের রাস্তা পুরোপুরি অবরুদ্ধ করে সেখানে কারফিউ জারি করেছে ইসরায়েলি বাহিনী। মূলত অবৈধ বসতকারীদের ইহুদি ধর্মীয় উৎসব পালনের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

হেবরন ডিফেন্স কমিটির সদস্য আরেফ জাবের জানান, শুক্রবার সকাল থেকে পুরোনো শহর এলাকায় কঠোর কারফিউ চলছে। সামরিক চেকপয়েন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে স্থানীয় অনেক ফিলিস্তিনি নিজেদের ঘরেও ফিরতে পারেননি এবং স্বজনদের বাড়িতে রাত কাটাতে বাধ্য হয়েছেন।

তিনি আরও জানান, শুক্রবার রাত এবং শনিবার সকালে শত শত ইসরায়েলি অবৈধ বসতকারী ভারী সামরিক পাহারার মধ্যে পুরোনো শহরে প্রবেশ করে রাস্তায় “উসকানিমূলক” শোভাযাত্রা করেছে। তার দাবি, এই কারফিউ আসলে ইব্রাহিমি মসজিদের বাকি অংশ পুরোপুরি দখলে নেওয়া এবং সেটিকে সিনাগগে রূপান্তরের বৃহত্তর পরিকল্পনার অংশ।

ফিলিস্তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের শুরু থেকেই ইসরায়েল ইব্রাহিমি মসজিদের সুক গেটসহ পূর্ব দিকের প্রধান প্রবেশপথ বন্ধ করে রেখেছে, এমনকি জানালাও ঢেকে দিয়েছে। বর্তমানে মসজিদটি পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে; এখানে প্রায় ৪০০ অবৈধ বসতকারী থাকে এবং তাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে প্রায় ১,৫০০ ইসরায়েলি সেনা।

১৯৯৪ সালে এক ইসরায়েলি বসতকারীর গুলিতে ২৯ জন মুসল্লি নিহত হওয়ার পর মসজিদটি দুই ভাগে ভাগ করা হয়—৬৩ শতাংশ ইহুদিদের জন্য, ৩৭ শতাংশ মুসলিমদের জন্য। ইহুদিদের বরাদ্দ অংশে মসজিদের আজানের ঘরও অন্তর্ভুক্ত।

এছাড়া ইসরায়েলের একতরফা ব্যবস্থাপনায় বছরে ১০ দিন ইহুদি ধর্মীয় উৎসবে এবং ১০ দিন ইসলামি উৎসবে মসজিদটি সম্পূর্ণভাবে একপক্ষের জন্য বন্ধ থাকে। তবে ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মুসলিমদের জন্য নির্ধারিত পূর্ণ প্রবেশাধিকার আর আর বহাল রাখা হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর তিন সন্তান ও নারীর ভাইসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ...

আসামে মাঝারি ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল

ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার বিলাসিপাড়ার ১৩ কিলোমিটার পশ্চিমে শনিবার (৯ মে) দুপুরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন বাংলাদেশের উত্তরাঞ্চলের...

Related Articles

হরমুজের বিকল্প তৈরি করে আরামকোর বাজিমাত: ১২২ বিলিয়ন রিয়ালের রেকর্ড মুনাফা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও জাহাজ চলাচলে বিধিনিষেধ...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩, যুদ্ধবিরতি নিয়ে ফের উত্তেজনা

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় রোববার অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।...

জেট ফুয়েলের দাম দ্বিগুণ, বিকল্প হতে পারে রান্নার তেল

ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিমান চলাচলের জ্বালানি...

যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে যুদ্ধ শুরু...