Home জাতীয় অপরাধ নোয়াখালীতে মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নোয়াখালীতে মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক

Share
Share

নোয়াখালীর সোনাইমুড়ীতে নাজিম উদ্দিন (১৩) নামের এক মাদরাসাছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (২৭ অক্টোবর) সকালে সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের আল মাদরাসাতুল ইসলামিয়া মাখযানুল উলুমের দ্বিতীয় তলার শয়নকক্ষ থেকে ১৩ বছর বয়সী নাজিম উদ্দিনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নাজিম উদ্দিন সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ২৬ পারা হেফজ শেষ করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ নাজিমের সহপাঠী আবু সাইদ (১৬) কে ছুরিসহ আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে শয়নকক্ষে চিৎকার শুনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আবু রায়হান লাইট জ্বালিয়ে দেখেন, আবু সাইদ গলা কেটে নাজিমকে হত্যা করেছে।

পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন বলেন, “আটক আবু সাইদ বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। নিহত নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।”

মর্মান্তিক এ হত্যাকাণ্ড মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক তৈরি করেছে। স্থানীয়রা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অপরাধের ন্যায্য বিচার দাবি করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাশিয়ায় ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি গবেষকের

রাশিয়ায় উদ্ভাবিত ক্যানসারের টিকা মেলানোমার প্রাথমিক ফল আশাব্যঞ্জক বলে দাবি করেছেন দেশটির গবেষকেরা। তাঁদের ভাষ্য, এই টিকা গ্রহণকারী প্রথম রোগী ভালো আছেন। তাঁর...

যুক্তরাষ্ট্রে তিন দিনে ১৩ দোকান থেকে ৭৫ হাজার ডলারের প্রসাধনী চুরির অভিযোগে দুই বোন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে মাত্র তিন দিনের ব্যবধানে প্রসাধনী বিক্রির জনপ্রিয় চেইন স্টোর আল্টা বিউটির ১৩টি শাখায় ধারাবাহিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭৫...

Related Articles

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন...

চব্বিশের ৪ঠা অগাস্ট এক থানায় ১৫জন পুলিশ হত্যার পর কী হয়েছে?

২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলার সময় জীবনের আশা ছেড়ে...

রাষ্ট্রপতি পদের আলোচনায় এবার হেভিওয়েট তিন নাম

নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে। এ প্রেক্ষাপটে বিএনপির...

পীরগঞ্জে কৃষিজমিতে বনায়নের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চান ২০০ কৃষক পরিবার

মো. আসাদুজ্জামান,ঠাকুরগাঁও  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজার প্রায় ২৫ দশমিক ৮৫ একর...