Home আঞ্চলিক মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও চাকরির সুযোগ দেবে সরকার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

মেট্রোরেল দুর্ঘটনা: নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও চাকরির সুযোগ দেবে সরকার

Share
Share

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় সরকার প্রাথমিকভাবে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে চাকরির সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এ ঘোষণা দেন। তিনি বলেন,“নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।”

দুর্ঘটনার তদন্তের জন্য সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। নিহতের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ঈশরপাটি গ্রামে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাবনায় রক্তাক্ত সোমবার: সন্তানের সামনে পিতাকে গুলি ও কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

পাবনা জেলা শহরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌর এলাকায় নিজের মাদরাসাপড়ুয়া সন্তানের সামনে আলী হোসেন (৫৩) নামে এক...

বগুড়ায় ইয়াবাসহ আটক নারীর ছবিটি এআই দিয়ে তৈরি, ‘সৌন্দর্য দেখে’ ফেসবুকে ভাইরাল

বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় প্রকাশিত একটি ছবি এআই-নির্মিত বলে দাবি উঠেছে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে...

Related Articles

মালুমঘাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ১১ প্রজাতির ২,৫০০ চারা রোপণ, নিরাপত্তায় এসএসএফের পরিদর্শন

ওমর ফারুক, কক্সবাজার আগামী ১৩ জুন কক্সবাজারের মালুমঘাটে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি...

কিনব্রিজ-চাঁদনীঘাট এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি সিসিক প্রশাসককে স্মারকলিপি

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের উত্তর পাশের চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল...

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক...

থামছে না সড়ক দুর্ঘটনা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও...