Home জাতীয় অপরাধ যশোরে ২ কোটি টাকার সোনাসহ চোরাকারবারি গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

যশোরে ২ কোটি টাকার সোনাসহ চোরাকারবারি গ্রেফতার

Share
Share

যশোরে প্রায় দুই কোটি টাকার সোনার বারসহ শেখ অলিউল্লা (৫৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর সদর উপজেলার মুড়লীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক শেখ অলিউল্লা সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুড়লীর মোড়ে অভিযান চালিয়ে শেখ অলিউল্লাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষভাবে লুকানো ৮টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ১.০২০ কেজি, বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন,“প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লা স্বীকার করেছেন, তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।”

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির...

Related Articles

আনোয়ারায় মা-বাবাকে কুপিয়ে হত্যা: রক্তমাখা কাঁচিসহ একমাত্র ছেলে গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে নিজ মা-বাবাকে কাঁচি দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যার...

২০৫০ সালের মধ্যে দেশীয় তুলার আঁশ উৎপাদন ১৯ লাখ গাঁটে নেওয়ার লক্ষ্য

তুলা আমদানির ওপর নির্ভরতা কমানো এবং দেশের বস্ত্র ও পোশাকশিল্পের কাঁচামালের জোগান...

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নিখোঁজ নারীর পরিচয় মিলেছে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নারীর...

কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট তিনটি মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ...