Home আন্তর্জাতিক থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
আন্তর্জাতিকজাতীয়দুর্ঘটনা

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

Share
Share

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর অবশেষে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈদ ইন্টার্নশিপ প্রোগ্রামের অংশ হিসেবে গত ৫ আগস্ট থাইল্যান্ডে যান। সেখানে বাকৃবির আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তিনি একটি গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। গত ১৪ অক্টোবর সড়ক দুর্ঘটনায় সাঈদসহ বাকৃবির আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় একটি হাসপাতালে তাদের ভর্তি করা হয়। কয়েকদিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর সাঈদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে দেশে ফিরিয়ে আনার পরামর্শ দেন।

দেশে ফিরিয়ে এনে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও বুধবার (২২ অক্টোবর) রাত ৩টা ৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাঈদ। জাকারিয়া হোসাইন সাঈদ ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের আবাসিক ছাত্র এবং সহপাঠীদের কাছে একজন পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে বাকৃবি প্রশাসন, শিক্ষক, সহপাঠী ও বন্ধুরা গভীর শোক প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা...

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও মিত্রদের থেকে আদায় করতে চান ট্রাম্প, কতটা বাস্তবসম্মত?

মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয়ের পরও নানা বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসে আগুন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার...

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা...

;