Home আন্তর্জাতিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
আন্তর্জাতিকদুর্ঘটনা

হেলিকপ্টার দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Share
Share

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

বুধবার (২২ অক্টোবর) কেরালার প্রামাদম স্টেডিয়ামে অবতরণের পর রাষ্ট্রপতির হেলিকপ্টারটি বেসামাল হয়ে পড়ে। কারণ, হেলিপ্যাডের একাংশ অতিরিক্ত ভারে ভেঙে যায়। সূত্র জানায়, চারদিনের কেরল সফরে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । বুধবার সকালে তিনি শবরীমালা মন্দিরে যাচ্ছিলেন। অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পরই পুলিশ ও দমকল বাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারটি অবতরণের পর হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে এবং কপ্টারের পেছনের অংশ মাটির ভেতর ঢুকে যায়। উপস্থিত পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত হাত দিয়ে ঠেলে হেলিকপ্টারটি নিরাপদ স্থানে সরিয়ে নেন।

কেরল পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন,“শেষ মুহূর্তে অবতরণের স্থান হিসেবে প্রামাদম নির্ধারণ করা হয়। মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। কিন্তু কংক্রিটটি পুরোপুরি সেট হয়নি। তাই হেলিকপ্টারের ওজনের চাপ সহ্য করতে পারেনি।”

তিনি আরও জানান, প্রথমে পাম্বার কাছে নীলাক্কালে অবতরণের পরিকল্পনা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বিকল্প হিসেবে প্রামাদমে হেলিপ্যাড তৈরি করা হয়। দ্রৌপদী মুর্মু ও তার সঙ্গে থাকা কর্মকর্তারা নিরাপদে আছেন বলে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে নিশ্চিত করা হয়েছে।
সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পেরুর নাজকা লাইনের কাছে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত: সব আরোহী নিহত

পেরুর বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী নাজকা প্রত্নতাত্ত্বিক এলাকার কাছে একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) পর্যটকদের নিয়ে উড্ডয়নের...

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক...

Related Articles

লন্ডনে সিলেটি বংশোদ্ভূত তরুণ তানভীরুল খুন, তদন্তে নতুন মোড়

যুক্তরাজ্যের বাকিংহামশায়ারের ব্লেচলিতে ছুরিকাঘাতে নৃশংসভাবে নিহত ২৬ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি তরুণ মোহাম্মদ...

সুদানে আদালতে ভয়াবহ ড্রোন হামলা, প্রাণ হারালেন অন্তত ৩৫ জন

গৃহযুদ্ধে জর্জরিত উত্তর পূর্ব আফ্রিকার দেশ সুদানে এবার এক ভয়াবহ ড্রোন হামলায়...

ট্রাম্পের শান্তি পরিকল্পনার পরই গাজায় ইসরায়েলি তাণ্ডব, একদিনে নিহত ১৯

গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা...

ইউরোপজুড়ে তাপদাহে ড্যানিউবের পানি হ্রাস, ভেসে উঠল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি যুদ্ধজাহাজ

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপদাহের প্রভাবে শুকিয়ে যাওয়া ড্যানিউব নদীর বুকে ভেসে উঠেছে...