Home আঞ্চলিক লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share
Share

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আরমিনা বেগম (২২) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমিনা ওই এলাকার আবুল কালামের মেয়ে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় স্বামী মো. সুমির ও শ্বশুর মনির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে টুমচর গ্রামের মনির উদ্দিনের ছেলে মো. সুমিরের সঙ্গে আরমিনার বিয়ে হয়। বিয়ের এক বছরও পার হয়নি—এর মধ্যেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।

সম্প্রতি এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে গিয়ে এক ছেলের সঙ্গে টিকটক ভিডিও ধারণ করেন আরমিনা। বিষয়টি জানার পর স্বামী সুমির ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে ঝগড়ার পর বিকেলে আরমিনাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “ফেসবুকে টিকটক ভিডিও নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, এ ঘটনার পর অভিমানে আরমিনা আত্মহত্যা করেছেন। স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।”

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ঢাকার সাভারে তালাবদ্ধ একটি ফ্ল্যাট থেকে রিয়া মনি (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যার পর স্বামী...

বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, থানায় মামলা

বেনাপোল স্থলবন্দরের একটি শেড থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের জব্দ করা ভারতীয় পণ্য আত্মসাতের অভিযোগে বন্দর কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে...

Related Articles

গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করেছে বিজিবি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ১৫...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক...

ভূরুঙ্গামারী–ঢাকা বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী দূরপাল্লার ‘ডে অ্যান্ড...

চালিবন্দর মহাশ্মশানের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস সিসিক প্রশাসকের

সিলেট প্রতিনিধি সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশান ঘাটের অবকাঠামোগত উন্নয়ন ও সেবার পরিধি...