Home জাতীয় অপরাধ খুলনায় গৃহবধূর গলা কেটে ছাদে পানির ট্যাংকে লুকিয়ে ছিল ঘাতক 
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

খুলনায় গৃহবধূর গলা কেটে ছাদে পানির ট্যাংকে লুকিয়ে ছিল ঘাতক 

Share
Share

খুলনার ফুলতলায় আছিয়া বেগম না‌মে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হ‌য়ে‌ছে। ঘটনার পর মো. হোসেন কাজী নামের এক যুবককে ছাদে পানির ট্যাংক থেকে নাটকীয়ভাবে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের হ্যাচারীপাড়া মোড় সংলগ্ন একটি বাড়ি থেকে আছিয়া বেগমের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত আছিয়া স্থানীয় শহীদ মোল্লার স্ত্রী।

আটককৃত হোসেন কাজী নড়াইল সদর উপজেলার বাসিন্দা রেজা কাজীর ছেলে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, হত্যার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তল্লাশি চালিয়ে বাড়ির ছাদে পানির ট্যাংকের ভেতর লুকিয়ে থাকা হোসেনকে বের করে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা আছিয়া বেগমের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে ছুটে যান। দরজা বন্ধ থাকায় প্রথমে কেউ ভিতরে ঢুকতে পারেননি। কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে রক্তক্ষরণের চিহ্ন দেখা গেলে পুলিশকে খবর দেওয়া হয়।

ফুলতলা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আছিয়া বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে। তখন বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে ট্যাংকের ভেতর লুকিয়ে থাকা অবস্থায় হোসেন কাজীকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, নিহত আছিয়া বেগম শান্ত-স্বভাবের গৃহবধূ ছিলেন। তার স্বামী শহীদ মোল্লা স্থানীয় একটি দোকানে কাজ করেন। পরিবারে কোনো দ্বন্দ্ব বা শত্রুতা ছিল না বলেও জানান তারা।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং সন্দেহভাজন হোসেন কাজীকে আটক করা হয়েছে। তিনি হত্যার পর বাড়ির ছাদের পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।”

তিনি আরও বলেন,“প্রাথমিকভাবে হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

আছিয়া বেগমের মৃত্যুর খবরে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বামী শহীদ মোল্লা ভেঙে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন,“আমার স্ত্রী কখনও কারও সঙ্গে ঝগড়া করেনি। কীভাবে, কেন তাকে মেরে ফেলল—বুঝতে পারছি না।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ

ঘনঘন লোডশেডিং দূর, গ্যাস–সংকট নিরসন, ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহার, বিদ্যুতের মূল্য সহনীয় পর্যায়ে আনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল...

ডেভিড ইমন–ধামা ইলিয়াস রিমান্ডে, ভারী অস্ত্রের খোঁজে অভিযান অব্যাহত

  আলোচিত হত্যা ও চাঁদাবাজির একাধিক ঘটনায় ব্যবহৃত অত্যাধুনিক ভারী অস্ত্রের সন্ধান এখনো পায়নি পুলিশ। শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে ডেভিড...

Related Articles

ধর্ষণ মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপ দিয়ে পরিচিতি পাওয়া কনটেন্ট...

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়...

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীর ভিড়

জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রথম দিনেই রাজধানীর জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের...

পরিচালনা পর্ষদ নেই ছয় ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলে, থমকে নতুন প্রশিক্ষণ কার্যক্রম

দেশের ১৬টি নিবন্ধিত ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের (আইএসসি) মধ্যে বর্তমানে ছয়টিতে পরিচালনা পর্ষদ...