Home জাতীয় অপরাধ নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

Share
Share

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (২৮) নামে এক যুবককে স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে। ঘটনার সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হানিফ বাগেরহাট জেলার খন্তাকাটা গ্রামের আবুল কালামের ছেলে এবং খানপুরের ইতু ভিলার বাড়ির দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন বলেন,“ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মামলার প্রাথমিক তদন্ত চলছে এবং পিটুনিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

নিহতের মেজো বোনের স্বামী ইব্রাহিম জানান, বিকেলে খানপুর এলাকার অভি নামের এক যুবকসহ কয়েকজন প্রথমে হানিফের বোন ও তাকে আটকে রাখে। তারা বারবার হানিফের অবস্থান জানতে চায়। পরে হানিফকে আটক করে বেধড়ক মারধর শুরু হয়। ইব্রাহিম বলেন “তাদের মারধরের ফলে হানিফ জ্ঞান হারান এবং রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হানিফকে কিশোরী ধর্ষণ ও ইভটিজিংয়ের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, তবে ঘটনার আগে বা পরে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। ওসি নাসির উদ্দিন আরও বলেন,“মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। নিহতের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা এবং পিটুনিতে জড়িতদের শনাক্তে পুলিশ তৎপর রয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরকারের অব্যবস্থাপনাই সংকট বাড়াচ্ছে?

পাম্পগুলোয় দিনের পর দিন তেলের জন্য যানবাহন নিয়ে মানুষের ঘণ্টার পর ঘণ্টা ক্লান্তিকর অপেক্ষার দীর্ঘ লাইন যেমন আছে, একইসঙ্গে জ্বালানি তেলের সংকটের প্রভাব...

জেল খাটার কৌতূহলে শিশুহত্যা, ফতুল্লায় পাঁচ কিশোর গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু মো. হোসাইন হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত পাঁচ কিশোরকে গ্রেফতার করা হয়েছে। জেল খাটার...

Related Articles

সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা, প্রায় ১০ মিনিট অচল অধিবেশন

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান-এর এক বক্তব্যকে...

অসত্য তথ্য ছড়িয়েছে মিডিয়া: বাতিল হয়নি ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সময়সীমা কমিয়ে...

পুকুরঘাটে মুখ ধুতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্রী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সারতে গিয়ে বজ্রপাতে তানজিনা আক্তার...

প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আহত হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানির জন্য আদালতে নেওয়ার পথে পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার...