Home জাতীয় অপরাধ জবি শিক্ষার্থী হত্যা মামলায় নতুন মোড়, আটক ৪
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

জবি শিক্ষার্থী হত্যা মামলায় নতুন মোড়, আটক ৪

Share
Share

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলায় নতুন মোড় এসেছে। খুনের পর রক্তে ভেজা হাতে বাসায় ফিরে আসা সন্দেহভাজন মাহির রহমানকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় মূল অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষাসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের রৌশান ভিলায় ছাত্রী বর্ষাকে পড়াতে যেতেন।

বর্ষার সঙ্গে দীর্ঘ নয় বছরের প্রেমের সম্পর্কে ছিলে মাহির রহমানের। সম্প্রতি সম্পর্কের অবসান ঘটান বর্ষা, যা নিয়েই শুরু হয় টানাপোড়েন ও বিরোধ। রোববার (১৯ অক্টোবর) বিকেলে টিউশনির পথে জোবায়েদের সঙ্গে দেখা হয় মাহিরের। পারিবারিক সূত্রে জানা গেছে, এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরেই জোবায়েদ ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মারা যান।

তার মা রেখা রহমান বলেন,“ওর হাত কাটা দেখে জানতে চাইলে বলে, এক ছেলের সঙ্গে ধস্তাধস্তির সময় ছুরিতে লেগেছে। পরে বুঝি ঘটনাটা গুরুতর।” তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসার পর ছেলেকে কেরানীগঞ্জের একটি ক্লিনিকে নিয়ে যান। পরে সোমবার সকালে চকবাজার থানায় নিজ হাতে ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন।

রেখা রহমান বলেন, “আমার ছেলে ভুল করেছে, তাই আমি নিজেই পুলিশে দিয়েছি। অন্যের সন্তান হারিয়েছে, আমি তার মায়ের কষ্ট বুঝি। নিহতের ভাই এনায়েত হোসেন সৈকত অভিযোগ করেন,“আমরা বর্ষা, তার বাবা-মা, মাহির ও নাফিস— মোট পাঁচজনের নামে মামলা দিতে চাইলেও ওসি রফিকুল ইসলাম বলেছিলেন, এতজনের নাম দিলে মামলা দুর্বল হবে।”

তবে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে বলেন,“তারা যাদের নামে মামলা দিতে চান, দিতে পারেন। আমি শুধু পরামর্শ দিয়েছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে।” ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং তাঁতীবাজার মোড় অবরোধ করে রাখেন। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লালবাগ জোনের ডিসি আহসান উদ্দিন সামি বলেন,“প্রাথমিকভাবে ছাত্রী বর্ষা ছাড়াও আরও তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই যুবক। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না।” সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জোবায়েদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

Related Articles

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...