Home আঞ্চলিক চাঁদপুরে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

চাঁদপুরে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান

Share
Share

চাঁদপুর সদরে আগুনে পুড়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধোঁয়া ও আগুন দেখে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত দোকানিদের সঙ্গে মিলে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুন ছড়িয়ে পড়ায় দ্রুত তারা জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।

অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা সফিকুর রহমান বলেন, “ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। সরকারি সহায়তা না দিলে তারা পুনরায় প্রতিষ্ঠিত হতে পারবেন না।”

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত হয়েছে একটি খাবারের হোটেল থেকে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখে প্রকৃত কারণ জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ: সর্বোচ্চ শাস্তির প্রত্যাশায় পরিবার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় চার বছর বয়সী শিশু তাবাচ্ছুমকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। আজ সোমবার (২২ জুন)...

ফ্রিডম কাপ ২০২৬: ড্র অনুষ্ঠিত, অংশ নিচ্ছে ২৪ দল

প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন ফ্রিডম কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। টুর্নামেন্ট শুরুর আগে শুক্রবার (১৯ জুন) আনুষ্ঠানিক...

Related Articles

বাগমারায় ব্যবসায়ীর ওপর হামলা ও গুলির অভিযোগ

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুর ইজারার টাকা ভাগাভাগি...

সিরাজগঞ্জ সলঙ্গায় যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

আবু হানিফ, সিরাজগঞ্জ  নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য,সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির...

দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করল বাংলাদেশ সেনাবাহিনী

মো. আমিরুল ইসলাম, খাগড়াছড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সুপেয় বিশুদ্ধ...

রাস্তায় ঘুরে ঘুরে স্যান্ডেল বিক্রি করে জীবিকা চালান হাসেম

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী নগরের সাহেববাজার এলাকায় প্রতিদিনই দেখা মেলে ভ্যানভর্তি...