Home আন্তর্জাতিক ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহে নির্যাতনের চিহ্ন
আন্তর্জাতিক

ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহে নির্যাতনের চিহ্ন

Share
Share

ইসরায়েলের হেফাজত থেকে ফেরত পাওয়া ফিলিস্তিনিদের মরদেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মাধ্যমে ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন যুদ্ধবিরতি চুক্তির আওতায় এখন পর্যন্ত মোট ৯০টি মরদেহ ফেরত এসেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চিকিৎসা দলগুলো মরদেহগুলো পরীক্ষা, নথিভুক্তকরণ ও পরিবারের কাছে হস্তান্তরের কাজ করছে অনুমোদিত চিকিৎসা প্রোটোকল অনুযায়ী। তবে ফরেনসিক দলগুলোর মতে, অনেক মরদেহ “ভয়াবহ অবস্থায়” ছিল, যেগুলোর মধ্যে বেশিরভাগেই নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে।

আল–জাজিরা’র প্রতিবেদনে বলা হয়, ফেরত আসা কিছু মরদেহ চোখ বাঁধা ও হাতকড়া পরানো অবস্থায় ছিল—যা ইঙ্গিত করে, আটক অবস্থায় হত্যা করা হয়েছে। চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ডিএনএ পরীক্ষার সরঞ্জাম প্রবেশ করতে না পারায় পরিচয় শনাক্তকরণে বাধার সম্মুখীন হতে হচ্ছে। ফলে মরদেহ শনাক্তে তাদের পোশাক বা শারীরিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করতে হচ্ছে।

গাজার নাসের হাসপাতালে ফরেনসিক দলের সদস্য সামেহ হামাদ জানান, “ফেরত পাওয়া মরদেহগুলোতে নির্যাতন ও হত্যার স্পষ্ট চিহ্ন রয়েছে। অনেকের গলায় দড়ি বা বাঁধন দেখা গেছে।” স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মরদেহগুলোর বেশিরভাগই ২৫ থেকে ৭০ বছর বয়সী পুরুষদের। অধিকাংশের পোশাক বেসামরিক হলেও, কয়েকজনের পরনে যুদ্ধের পোশাক ছিল।

মন্ত্রণালয় ৩২টি অজ্ঞাত মরদেহের ছবি প্রকাশ করেছে, যাতে নিখোঁজদের পরিবার সদস্যরা তাদের শনাক্ত করতে পারেন। অনেক মরদেহ পচে যাওয়া, পুড়ে যাওয়া বা অঙ্গহানি অবস্থায় ছিল বলে কর্মকর্তারা জানান। ফিলিস্তিনি কর্মকর্তা ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৬৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। রেড ক্রসের হিসাব অনুযায়ী, এখনও হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন।

২৫ বছর বয়সী নিখোঁজ যুবক আহমেদের মা রাসমিয়া কুদেইহ নাসের হাসপাতালের বাইরে ছেলের মরদেহের অপেক্ষায় ছিলেন। তিনি বলেন, “আল্লাহ চাইলে, আমার ছেলে এই মরদেহগুলোর মধ্যেই থাকবে।”

মানবাধিকার সংগঠন ও জাতিসংঘের তদন্ত কমিশন ইসরায়েলকে গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত করেছে। দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করেছে, যদিও ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: স্বামী আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীর রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে ফারজানা ইসলাম...

সৌদি আরবের বিরুদ্ধে এপস্টিনকে কাবার গিলাফ উপহার দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ

সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চলমান রাজনৈতিক ও সামরিক লড়াইয়ে নতুন করে যুক্ত হয়েছে প্রয়াত বিতর্কিত মার্কিন অপরাধী ও ধনকুবের জেফরি এপস্টিনের...

Related Articles

মুসলিমদের ছাড়া ইসরায়েলে কোন দলই সরকার গঠন করতে পারছে না

ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের অভূতপূর্ব ও রেকর্ড ভোটাধিকার প্রয়োগের ফলে দেশটির সামগ্রিক...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

যুক্তরাজ্যের ৪টি পারমাণবিক সাবমেরিনের ৩টিই এখন সাগরে

  যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম চারটি সাবমেরিনের মধ্যে তিনটি বর্তমানে সাগরে...

হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদি আরবের

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মাধ্যমে গোষ্ঠীটিকে...

;