Home আন্তর্জাতিক পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, এক পরিবারের ১৫ জন নিহত
আন্তর্জাতিকদুর্ঘটনা

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, এক পরিবারের ১৫ জন নিহত

Share
Share

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা রেসকিউ ১১২২।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সোয়াত মোটরওয়ের টানেল নম্বর ৩–এর কাছে এই দুর্ঘটনা ঘটে। রেসকিউ ১১২২–এর মুখপাত্র শাফিকা গুল এক বিবৃতিতে জানান, সকালে একটি যাত্রীবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরাও ছিলেন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত আটজনকে উদ্ধার করে বাটখেলা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোয়াত মেডিকেল কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত পরিবারটি সোয়াতের বাহরাইন তহসিলের গাবরাল এলাকার বাসিন্দা। তারা পারিবারিক কারণে পাঞ্জাবের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ট্রাকটি টানেল সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই বহু মানুষ চাপা পড়ে মারা যান।

দুর্ঘটনার পর রেসকিউ টিম ও মোটরওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাকিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে, বিশেষ করে অতিরিক্ত যাত্রীবাহী যান, পুরনো ট্রাক ও দুর্বল সড়ক ব্যবস্থার কারণে এমন দুর্ঘটনা বাড়ছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নতুন এআই সুবিধার জন্য আইফোন ১৮-এ বড় পরিবর্তনের পরিকল্পনা অ্যাপলের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে। গুগল, স্যামসাংসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের ডিভাইসে নতুন এআই...

হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বরিশালের আগৈলঝাড়ায় কথিত ‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা টিপু হাওলাদার ও কবির মোল্লা নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ...

Related Articles

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) ইতিমধ্যে স্বাক্ষরিত হওয়ায় সুইজারল্যান্ডের জেনেভায়...

আইফোন প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের কারণে বৈশ্বিক মেমোরি চিপের বাজারে চাপ বেড়েছে।...

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জ্যান্ত পুড়িয়ে হত্যা

ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার...

৫ হাজার মুসলিমকে বেআইনিভাবে পুশব্যাক করেছে শুভেন্দু

ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে...