Home জাতীয় আজ লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস
জাতীয়দিবস

আজ লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস

Share
Share

আজ বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে বসেছে সাধু-বাউল ও ভক্তদের মিলনমেলা। এ বছর প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপিত হচ্ছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিনব্যাপী অনুষ্ঠিত এই স্মরণোৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এরই মধ্যে দেশজুড়ে আগত হাজারো বাউল, ফকির ও দর্শনার্থীতে মুখর হয়ে উঠেছে সাঁইজির বারামখানা।

১৮৯০ সালের ১৭ অক্টোবর (বাংলা ১২৯৭ সনের ১ কার্তিক) আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁই দেহত্যাগ করেন। সেই থেকেই প্রতি বছর গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে তাঁর অনুসারীরা দিনটি পালন করে আসছেন।

ফকির লালন সাঁই ছিলেন মানবতাবাদী দার্শনিক ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তিনি জাতি, ধর্ম, বর্ণ, গোত্রের বিভেদ ভুলে মানবধর্মে বিশ্বাস করতেন। তাঁর গান ও দর্শনের মূলে ছিল মানুষে মানুষে ভালোবাসা, সাম্য ও অহিংসা। আঁখড়াবাড়িতে উপস্থিত বাউল রিদয় শাহ বলেন, “মানবতাবাদী মহান সংস্কারক লালন সাঁই ছিলেন বাঙালি মরমী চেতনার প্রাণপুরুষ। তাঁর বাণী ও সুরের গভীরতা উপলব্ধি করতে হলে ছেঁউড়িয়ায় আসতেই হয়।”

লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, “এবার বিশেষভাবে রাষ্ট্রীয় উদ্যোগে লালন তিরোধান দিবসের আয়োজন করা হয়েছে। লালনের অহিংসা ও মানবতার বাণী বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে পারলেই আমাদের আয়োজন সার্থক হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেনচালু সিদ্ধান্ত নেয়া হয়েছে: রেলমন্ত্রী

মানিকগঞ্জে রেললাইন সংযোগ ও ঢাকা থেকে মানিকগঞ্জ পর্যন্ত মেট্রোরেল চালুর দাবিতে যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করা হয়েছে। একই সঙ্গে ঢাকা–মানিকগঞ্জ...

২২ ঘণ্টা নিখোঁজ থাকার পর বিদ্যালয়ের ফটকের সামনে উদ্ধার স্কুলছাত্রী নাদিয়া

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর এলাকায় নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর নাদিয়া বেগম (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।...

Related Articles

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ

এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ প্রায় ৪১ শতাংশ বেড়েছে।...

আওয়ামী লীগকে আর দেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আওয়ামী লীগকে আর কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে তীব্র...

বাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজর রাখছে ইসরায়েল!

বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে বলে...

সেনাসদস্যদের ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান সেনাপ্রধানের

সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম...