Home জাতীয় ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেফতার
জাতীয়রাজনীতি

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত গ্রেফতার

Share
Share

আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীতে পরিচালিত বিশেষ অভিযানে শাহাদাতসহ দলের আরও নয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তালবুর রহমান।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান,“ওবায়দুল কাদেরের ভাইকে গ্রেফতারের খবরটি বিভিন্ন মাধ্যমে পেয়েছি। তবে কোথা থেকে বা কীভাবে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।”

এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৯ জন নেতাকর্মীকেও গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউরোপের বাইরেও তরুণদের বিক্ষোভ ছড়াচ্ছে, নতুন করে যোগ হচ্ছে জার্মানি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্নীতি, শিক্ষা ও রাজনৈতিক অধিকারের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ফ্রান্স, সার্বিয়া, তিউনিসিয়া, কলম্বিয়া ও ভেনেজুয়েলায় বিক্ষোভের...

এক টাকায় চারটি লাউ, লোকসানে বাগান কেটে ফেলছেন কৃষকেরা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউয়ের বাম্পার ফলন হয়েছে। তবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। কোথাও চারটি লাউ বিক্রি হচ্ছে...

Related Articles

জাপানি মন্ত্রীর হ্যান্ডশেকের জবাবে মার্জিত সৌজন্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের রাষ্ট্রীয় জাপান সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে...

নারায়ণগঞ্জে গভীর রাতে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের...

টিকটক করতে গিয়ে শ্যালিকা-দুলাভাইয়ের প্রেম, বোনের সম্মতিতে বিয়ে—অতঃপর অবাঞ্ছিত ঘোষণা

টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে শ্যালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং...

;