Home আন্তর্জাতিক সন্ধ্যার পর গাজায় ঢুকবে ত্রাণবাহী ৬০০ ট্রাক
আন্তর্জাতিক

সন্ধ্যার পর গাজায় ঢুকবে ত্রাণবাহী ৬০০ ট্রাক

Share
Share

যুদ্ধবিধ্বস্ত গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। এসব ট্রাকে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর রাফা সীমান্ত ক্রসিং দিয়ে ট্রাকগুলো গাজায় ঢুকতে শুরু করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতির অংশ হিসেবে এই ত্রাণ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথম তিন দিন রাফা সীমান্ত দিয়ে প্রতিদিন ৩০০ ট্রাক প্রবেশ করেছিল।

তবে মৃত জিম্মিদের মরদেহ ফেরত না দেওয়ায় ইসরায়েল সাময়িকভাবে ত্রাণ বন্ধ করে দিয়েছিল। পরে হামাস নতুন করে মরদেহ ফেরত দেওয়া শুরু করলে ইসরায়েলি মন্ত্রিসভা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, “হামাস চুক্তির শর্ত না ভাঙলে প্রতিদিন ৬০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে।”

উল্লেখ্য, ২০২৩ সালের ৮ অক্টোবর ইসরায়েলি অভিযান শুরুর আগেই গাজার প্রায় এক-তৃতীয়াংশ জনগণ ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল ছিল। দুই বছরের অভিযানে ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই শিশু।
সূত্র: রয়টার্স

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মার্কিন আগ্রাসন হলে যুদ্ধজাহাজও রক্ষা পাবে না: আইআরজিসির হুঁশিয়ারি

ইসলামি রেভ্যলুশনারি গার্ড কোর সতর্ক করে বলেছে, ইরান-এর ওপর নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে আঞ্চলিক মার্কিন ঘাঁটির মতোই তাদের যুদ্ধজাহাজও ভয়াবহ পরিণতির...

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসির ১৪ সদস্য নিহত

ইরান-এর উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশ-এ অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ইসলামি রেভ্যলুশনারি গার্ড কোর-এর অন্তত ১৪ সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস...

Related Articles

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরাইলি বিমান হামলা: শিশুসহ নিহত ১৩

আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করেই লেবাননের বিভিন্ন অঞ্চলে...

ভারতে চলন্ত ট্রেন থেকে ফেলে মসজিদের ইমামকে হত্যা

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে মাওলানা তৌসিফ রেজা নামক এক মসজিদের ইমামকে চলন্ত ট্রেন...

ট্রেন থেকে ফেলে ইমাম হত্যা, অডিওতে নির্যাতনের অভিযোগ

ভারতের উত্তরপ্রদেশের বেরিল্লিতে এক মসজিদের ইমামকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে হত্যার অভিযোগ...

সংগ্রাম পেরিয়ে হলিউড জয়, আজ ডোয়াইন জনসনের জন্মদিন

অ্যাকশন, ক্যারিশমা ও অবিশ্বাস্য পরিশ্রম—এই তিনের অনন্য সমন্বয়ে গড়ে ওঠা এক তারকার...