Home আঞ্চলিক চাকসু নির্বাচনে জয়ী হয়েছেন ডাকসু ভিপির ভাই
আঞ্চলিকজাতীয়রাজনীতি

চাকসু নির্বাচনে জয়ী হয়েছেন ডাকসু ভিপির ভাই

Share
Share

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদের নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে সোহরাওয়ার্দী হলের ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়। আবু আয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি সোহরাওয়ার্দী হল শাখা ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে চাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন রনি এবং জেনারেল সেক্রেটারি (জিএস) পদে সাঈদ বিন হাবিব।
অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রদল প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

এবারের নির্বাচনে মোট ২৬টি পদের মধ্যে ইসলামী ছাত্র শিবির জয়ী হয়েছে ২৪টিতে। বাকি দুটি পদের মধ্যে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তামান্না মাহবুব প্রীতি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তুমিই বাংলাদেশ’-এর উদ্যোগে...

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালতবিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা...

Related Articles

ঢাকা-মানিকগঞ্জ কমিউটার ট্রেনচালু সিদ্ধান্ত নেয়া হয়েছে: রেলমন্ত্রী

মানিকগঞ্জে রেললাইন সংযোগ ও ঢাকা থেকে মানিকগঞ্জ পর্যন্ত মেট্রোরেল চালুর দাবিতে যোগাযোগ...

কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন

মোঃ হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তির ছয়...

পদ্মা রেলসেতুর পিলার ঘিরে বিতর্কে মুখ খুললেন সেতুমন্ত্রী

পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে-এমন অভিযোগ সঠিক নয়...

টেকনাফে সড়ক বেহাল, দুর্ভোগে এলাকাবাসী

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...