Home আন্তর্জাতিক মেক্সিকোতে ভয়াবহ বন্যা ও ভূমিধস, মৃত ৬৪
আন্তর্জাতিকদুর্ঘটনা

মেক্সিকোতে ভয়াবহ বন্যা ও ভূমিধস, মৃত ৬৪

Share
Share

টানা প্রবল বৃষ্টিপাতে মেক্সিকোর উপসাগরীয় উপকূল ও মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে অন্তত ৬৪ জনের মৃত্যু এবং আরও ৬৫ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, সোমবার (১৩ অক্টোবর) মেক্সিকোর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, টানা ভারী বৃষ্টিতে অন্তত ৬৪ জন নিহত এবং ৬৫ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের অনেকেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটি রাজ্য হলো হিদালগো ও ভেরাক্রুজ।
• ভেরাক্রুজে: ২৯ জনের মৃত্যু, ১৮ জন নিখোঁজ
• হিদালগোতে: ২১ জনের মৃত্যু, ৪৩ জন নিখোঁজ

জাতীয় নাগরিক সুরক্ষা সমন্বয়ক লরা ভেলাসকেজ জানান, ক্রান্তীয় নিম্নচাপের ফলে নদীগুলো উপচে পড়ে এবং পাহাড় ধসে পড়ে। প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বলেন, “বৃষ্টিপাতের তীব্রতা আমরা কল্পনাও করিনি।” মেক্সিকোর নৌবাহিনীর সচিব অ্যাডমিরাল রাইমুন্দো মোরালেস জানান, উষ্ণ ও শীতল বায়ুর সংঘর্ষে এই বিপর্যয় ঘটেছে। প্রায় ১ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু সেতু ও সড়ক ভেঙে গেছে।

সরকারি তথ্যমতে, হাজার হাজার উদ্ধারকর্মী দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত আছেন। যে পাঁচ রাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল, তার বেশিরভাগ জায়গায় সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ ডেঙ্গু ও অন্যান্য জলবাহিত রোগের বিস্তার রোধেও কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বর্ষা এলেই বাড়ে ভয়, উৎকণ্ঠায় টেকনাফ পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষ

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ বর্ষা মৌসুম শুরু হলেই কক্সবাজারের টেকনাফের পাহাড় ও টিলার পাদদেশে বসবাসকারী হাজারো মানুষের মধ্যে নেমে আসে আতঙ্ক। কয়েক দিন...

ডিজিটাল যুগে গণমাধ্যমের নৈতিক চর্চা নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যমে নৈতিকতা, পেশাদারিত্ব এবং জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো...

Related Articles

বৈদ্যুতিক ফ্যান ব্যবহারের সময় দুর্ঘটনা, কৃষকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন...

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানে ব্যাপক উত্তেজনা ও ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি...

যেভাবে ‘এমপি বন্ধু’র কৌশলে দুবাইয়ে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়, বরং...

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...