Home আন্তর্জাতিক অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই
আন্তর্জাতিকবিনোদন

অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই

Share
Share

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন (Diane Keaton) মারা গেছেন। মৃত্যুর খবর তার ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক ডরি র‍্যাথ CBS News-কে নিশ্চিত করেছেন। কিটনের বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি।

ডায়ান কিটন ১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। মঞ্চনাটকের মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেছিলেন। তবে তাঁর জনপ্রিয়তা আরও বিশাল হয়েছিল ১৯৭০ দশকে, যখন তিনি দ্য গডফাদার ছবিতে কে অ্যাডামস কর্লিওনে চরিত্রে অভিনয় করেন।

তার পরবর্তী জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে অ্যানি হল, ফাদার অফ দ্য ব্রাইড, দ্য ফার্স্ট ওয়াইভস ক্লাব, হ্যাংগিং আপ । কিটন শুধু একজন অভিনেত্রীই ছিলেন না — তিনি একজন দক্ষ পরিচালক, প্রযোজক ও লেখক হিসেবেও কাজ করেছেন।

তার চলচ্চিত্র হ্যাংগিং আপ (২০০০) ছিল এমন একটি কাজ যেখানে তিনি পরিচালক ও অভিনেত্রী— উভয় ভূমিকা পালন করেছিলেন। তার শেষ অভিনীত ছবি ছিল Summer Camp (২০২৪), যা হলিউডে মুক্তি পায়। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র কয়েক মাসের মধ্যে তার স্বাস্থ্যে হঠাৎ অবনতি ঘটে , যা অনেকজনের কাছে বেশ চমকপ্রদ ছিল।

হলিউড ও চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। বেট মিডলার মতো সহ-অভিনেত্রী লিখেছেন, “অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই। তার চলে যাওয়া আমাদের সকলের জন্য গভীর শোক।”
রবার্ট ডি নিয়ো বলেছেন, “আমি অত্যন্ত দুঃখিত” কিটন দুই সন্তান দত্তক নিয়েছিলেন — ডেক্সটার ও ডিউক। এখন পর্যন্ত মৃত্যুর কারণ অজানা থাকলেও, তাঁর অবদান ও কাজের স্মৃতিই হবে অনন্ত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত ১০টি পাতার তালিকা প্রকাশ করা...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো...

ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি

ডাব চুরি করতে নারকেলগাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু স্থানীয় লোকজনের উপস্থিতি টের...

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

;