Home আন্তর্জাতিক দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম
আন্তর্জাতিকজাতীয়

দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম

Share
Share

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর দেশে ফিরেছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৫টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

৮ অক্টোবর ইসরায়েলি বাহিনী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অংশ হিসেবে ফিলিস্তিনে অবরোধ ভাঙার প্রচেষ্টায় অংশ নেওয়া ‘কনশানস’ নামের জাহাজে অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে, যেখানে কয়েকদিন তাকে আটক রাখা হয়।

মুক্তি পাওয়ার পর ড. শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের TK6921 ফ্লাইটে ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখানকার বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান। পরবর্তীতে একইদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

শহিদুল আলম ছিলেন সেই নৌবহরের অন্যতম সদস্য, যারা গাজার অবরুদ্ধ জনগণের পাশে দাঁড়াতে এবং ইসরায়েলি দমন-পীড়নের প্রতিবাদ জানাতে এই যাত্রায় অংশ নেন। “থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা” শীর্ষক এই উদ্যোগে ৩০টিরও বেশি দেশের মানবাধিকারকর্মী, সাংবাদিক, চিকিৎসক ও রাজনীতিকরা অংশ নেন।

মোট ৯টি নৌযানে গঠিত এই বহরটি গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে গত বুধবার ইসরায়েলি বাহিনী বহরটির ওপর অভিযান চালায় এবং অংশগ্রহণকারী সবাইকে আটক করে সামরিক কারাগারে নিয়ে যায়।

ড. শহিদুল আলম বহু বছর ধরে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত রয়েছেন। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী এবং “ড্রিক পিকচার লাইব্রেরি” ও “পাঠশালা মিডিয়া ইনস্টিটিউট”-এর প্রতিষ্ঠাতা।

তার দেশে ফেরার সংবাদে মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি আটক থেকে তাঁর নিরাপদ প্রত্যাবর্তনে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...