Home জাতীয় অপরাধ জুবিন গার্গের মৃত্যু: দুর্ঘটনা নাকি খুন—শিগগিরই মিলতে পারে রহস্যের জবাব
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকবিনোদন

জুবিন গার্গের মৃত্যু: দুর্ঘটনা নাকি খুন—শিগগিরই মিলতে পারে রহস্যের জবাব

Share
Share

জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু ঘিরে তোলপাড় চলছে গোটা দেশে। তাঁর অকাল প্রয়াণকে কেন্দ্র করে উঠছে নানা প্রশ্ন—এটি কি কেবলই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র বা খুনের ছক?

এমন সময় জুবিনের মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-এর হাতে এসেছে এক “গুরুত্বপূর্ণ প্রমাণ”, যা তদন্তে নতুন মোড় এনে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (৮ অক্টোবর) এসআইটি অফিসে উপস্থিত হয়ে ওই তথ্য সরবরাহ করেন জনপ্রিয় সংগীত পরিচালক ও জুবিনের দীর্ঘদিনের সহকর্মী মানস রবিন। বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি জানান, “আজ এসআইটির হাতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিয়েছি। বিভিন্ন সূত্র থেকে এগুলো সংগ্রহ করেছি। আশা করছি, এই তথ্যগুলো তদন্তকারীদের সঠিক পথে এগোতে সাহায্য করবে এবং প্রিয় শিল্পী জুবিনের মৃত্যুর পেছনের সত্যটা উদঘাটন সম্ভব হবে।”

তবে তদন্তের স্বার্থে ঠিক কী ধরনের তথ্য তিনি জমা দিয়েছেন, তা প্রকাশ করতে রাজি হননি রবিন। তাঁর ভাষায়, “তদন্ত যাতে বাধাগ্রস্ত না হয়, সে কারণেই আপাতত বিস্তারিত জানাতে চাই না। তবে আমি বিশ্বাস করি, এসআইটি দায়িত্বশীলভাবে বিষয়টি দেখবে।”

তিনি আরও বলেন, “এটা আমার ব্যক্তিগত কোনো ধারণা নয়। আমি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছি। মনে হচ্ছে তদন্ত সঠিক দিকেই এগোচ্ছে। আমরা সবাই আশা করছি, খুব শিগগিরই জানা যাবে—এটা দুর্ঘটনা ছিল, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।”

উল্লেখ্য, জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সম্প্রতি তাঁর এক ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যেই মানস রবিনের সরবরাহ করা নতুন তথ্য, তদন্তে নতুন দিক উন্মোচন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রাপ্ত তথ্য যাচাই ও বিশ্লেষণের কাজ চলছে। তারা আশাবাদী, শিগগিরই এই বহুল আলোচিত মৃত্যুরহস্যের পর্দা উন্মোচিত হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী জেলার, মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক দ্বন্দ্ব ও আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর...

সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২

‎‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎ ‎সুন্দরবনের গহীনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কুখ্যাত দুলাভাই বাহিনীর প্রধানসহ তিন ডাকাত আটক এবং একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে...

Related Articles

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করলেই স্বাভাবিক নিয়মে দেশটির নাগরিকত্ব পাওয়ার ১৫০ বছরের পুরোনো...

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি...

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

জাপানের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট...