Home আঞ্চলিক পিরোজপুরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

পিরোজপুরে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Share
Share

পিরোজপুরের নেছারাবাদে ঘরের পাশে বাঁশবাগানে আগুন নেভানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. রনি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা মো. হারুন-অর-রশিদ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার সোহাগদল ইউনিয়নের শেখপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত রনি পেশায় একজন রেন্ট-এ-কার চালক ছিলেন।

নিহতের চাচাতো ভাই মো. রাজু জানান, রাত সাড়ে ৮টার দিকে রনি দেখতে পান ঘরের পাশে বাঁশঝাড়ে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তারা দ্রুত নেছারাবাদ বিদ্যুৎ অফিসে ফোন করলেও সাড়া পাননি। আশপাশের কয়েকজনও ফোন করার পরেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। কিছুক্ষণ পর এলাকায় বিদ্যুৎ চলে গেলে রনি ও তার বাবা একত্র হয়ে আগুন ধরা বাঁশটি কাটতে যান। এ সময় হঠাৎ বিদ্যুৎ ফিরে এলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

বাবা হারুন ছিটকে পড়ে প্রাণে বাঁচলেও, ছেলে রনি বিদ্যুতায়িত অবস্থায় মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক লিমা আক্তার জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই রনির মৃত্যু হয়।

নেছারাবাদ উপজেলা বিদ্যুৎ অফিসের এজিএম চন্দ্রশেখর গাইন বলেন, “আমাদের সঙ্গে কথা না বলেই বাঁশ কাটতে যাওয়া ঠিক হয়নি। আমরা হয়তো অন্য কারো অনুরোধে শাটডাউন দিয়েছিলাম, পরে কাজ শেষে লাইন চালু করেছি। ওই গ্রামের কারও সঙ্গে আমাদের সরাসরি কথা হয়নি।”

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাঁস বিক্রেতার কাছ থেকে পুলিশের হাঁস নেওয়ার ভিডিও ভাইরাল

ফুলপুর উপজেলা-এর একটি সেতুর ওপর হাঁস বিক্রি করতে বসা এক হতদরিদ্র বিক্রেতার কাছ থেকে পুলিশের হাঁস ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে...

অস্কার মঞ্চে যুদ্ধবিরোধী বার্তা দিলেন অভিনেতা হাভিয়ের বারদেম

৯৮তম অস্কারের মঞ্চ এবার শুধু সিনেমার জয়গানেই সীমাবদ্ধ থাকেনি; এটি প্রতিবাদের একটি শক্তিশালী মঞ্চ হিসেবেও নজর কেড়েছে। বিশেষ করে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম-এর...

Related Articles

ইরাকে মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় নিহত হয়েছেন মুন্সীগঞ্জের...

সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ বাংলাদেশি মামুনের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ময়মনসিংহের...

ঈদযাত্রায় স্বস্তি: ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩৯ লাখ টাকার টোল আদায়

ঈদের ছুটিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক হয়ে উত্তরের পথযাত্রায় অনেকটা স্বস্তি নিয়েই বাড়ি...

তারেক রহমানের অনুপস্থিতিতে দায়িত্বে ফখরুল ও সালাহউদ্দিন

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অনুপস্থিতিতে জাতীয় সংসদ সংক্রান্ত দায়িত্ব কারা পালন করবেন, সে...