Home আঞ্চলিক ভালুকায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ভালুকায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

Share
Share

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোফাখ্খারুল আলম (৪৫) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতার মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোফাখ্খারুল আলম মেদুয়ারী ইউনিয়ন জামায়াতে ইসলামী উলামা বিভাগের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মোফাখ্খারুল আলম একটি অটোরিকশায় করে ইউটার্ন নিচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত
হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, “দুর্ঘটনায় জড়িত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মালিক-শ্রমিকের শান্তিপূর্ণ সম্পর্কের ওপর জোর দিলেন শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের পক্ষে বিশ্বাসী।শুক্রবার (১ মে) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ...

কিছু শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন ফারুকী:অভিনেত্রী অরুণা বিশ্বাস

অরুণা বিশ্বাস অভিযোগ করেছেন, সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কিছু শিল্পীর ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক লাইভে এসে আবেগাপ্লুত...

Related Articles

প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের এআই শেখার নির্দেশ

দেশের জেলা প্রশাসকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা অর্জনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।...

জবিতে ক্যারম টুর্নামেন্টে থাপ্পড় ঘটনায় শিক্ষার্থী নেলী বহিষ্কার

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর অষ্টম ইনডোর গেমসের ক্যারম টুর্নামেন্টে জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড়...

জামালপুরে জলাবদ্ধতার ভোগান্তিতে প্রতিবাদ, ট্রেন অবরোধ লাকাবাসীর

জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় টানা কয়েক সপ্তাহের জলাবদ্ধতায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা শেষ...

ফোনালাপ ফাঁস, জামালপুরে শ্রমিক-মৎস্যজীবী নেতাদের তর্ক ভাইরাল

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও মৎস্যজীবী দল-এর দুই নেতার মধ্যকার একটি...