Home জাতীয় অপরাধ বাগেরহাটে স্থানীয় সাংবাদিককে কুপিয়ে হত্যা
অপরাধ

বাগেরহাটে স্থানীয় সাংবাদিককে কুপিয়ে হত্যা

Share
Share

বাগেরহাট শহরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক কর্মী এ এস এম হায়াত উদ্দিন (৪২)। শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের উত্তর হাড়িখালি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত হায়াত উদ্দিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন এবং স্থানীয় বিএনপির রাজনীতিতেও সক্রিয় ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি চায়ের দোকানে বসেছিলেন হায়াত উদ্দিন। এসময় দুটি মোটরসাইকেলে চার–পাঁচজন যুবক এসে অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার পর তারা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

হায়াত উদ্দিন সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে নির্বাচনে পরাজিত হন। এর আগে তিনি পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। রাজনীতির পাশাপাশি স্থানীয় নানা ইস্যুতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। মাদক ব্যবসা, ঠিকাদারি কাজের অনিয়ম ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন নিয়ে সরব থাকলেও তাঁর বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্ট মামলার অভিযোগ রয়েছে। কয়েক মাস আগেও তাঁর ওপর হামলা হয়েছিল।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উল-হাসান জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ অতিরিক্ত সতর্ক অবস্থায় রয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাইবান্ধায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধ’র্ষণ, অচেতন অবস্থায় উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ ও পৈশাচিক নির্যাতনের লোমহর্ষক ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে তুলে নিয়ে দিনভর...

ভারতে বিরিয়ানি ও তরমুজ খেয়ে ৪ জনের মৃত্যু

ভারতের রাজধানী মুম্বাইয়ের পাইধুনি এলাকায় খাদ্য বিষক্রিয়ার ঘটনায় একই পরিবারের চারজন সদস্য প্রাণ হারিয়েছেন। গত শনিবার রাতে পরিবারের সবাই মিলে বিরিয়ানি ও তরমুজ...

Related Articles

‘রসুনের তেল’ দিয়ে ক্যানসার নিরাময়ের দাবি, সেই অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স চূড়ান্তভাবে বাতিল

চিকিৎসা পেশার নৈতিকতা ও মানবিকতাকে বিসর্জন দিয়ে ক্যানসারে আক্রান্ত মুমূর্ষু রোগীদের ঠকানোর...

ইন্দোনেশিয়া ডে-কেয়ারের হাত-পা বেঁধে ফেলে রাখা হয় শিশুদের, সেবন করানো হয় নেশাদ্রব্য

ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্তার একটি দিবাযত্ন কেন্দ্রে (ডে-কেয়ার) শিশুদের ওপর পরিকল্পিত ও নৃশংস নির্যাতনের...

ঢাবির শাহনেওয়াজ হলের সামনে গুলির ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত

ঢাবির হলের সামনে গুলি নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। ধারণা করা...

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮...