Home আঞ্চলিক কুড়িগ্রামে টিনের ঘরে বজ্রপাত: স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কুড়িগ্রামে টিনের ঘরে বজ্রপাত: স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

Share
Share

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে টিনের ঘরে বজ্রপাতের আঘাতে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাহেবের আলগা চরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে হঠাৎ প্রবল বাতাস ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় জাহাঙ্গীর হোসেন ও রুবি বেগম নিজেদের টিনের ঘরে অবস্থান করছিলেন। পাশের ঘরে অবস্থান করছিল তাদের তিন সন্তান। রাত ৮টার দিকে আকস্মিক বজ্রপাত সরাসরি ঘরে আঘাত হানলে ঘটনাস্থলেই দম্পতির মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রতিবেশীরা দৌড়ে গিয়ে নিহতদের উদ্ধার করেন এবং শিশুদের নিরাপদে সরিয়ে নেন। স্থানীয়রা জানান, নিহত দম্পতি চার সন্তানের জনক-জননী। এর মধ্যে এক কন্যার বিয়ে হয়ে গেছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, “বজ্রপাতের ঘটনায় এই পরিবারের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। সন্তানরা এতিম হয়ে গেল। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি বলেন, “এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

বাংলাদেশে প্রতিবছর বজ্রপাতে বহু প্রাণহানি ঘটে। বিশেষজ্ঞদের মতে, এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে নদীঘেরা ও খোলা মাঠের এলাকায় টিন বা খড়ের ঘরে বজ্রপাতের আশঙ্কা তুলনামূলক বেশি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বজ্রপাতের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। গ্রামাঞ্চলে সচেতনতার অভাব ও নিরাপদ আশ্রয়কেন্দ্রের স্বল্পতার কারণে এমন দুর্ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষকের অবসরে বিদায় সংবর্ধনা

মো. আমিরুল ইসলাম, দীঘিনালা (খাগড়াছড়ি) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবু শামা দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষে অবসরে...

মোংলায় যুদ্ধজাহাজ মেরামতে বিশেষ ডকিং সুবিধা: নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ রক্ষণাবেক্ষণ ও মেরামত সক্ষমতা বাড়াতে মোংলায় ‘শিপ ডকিং অ্যান্ড রিপেয়ার ফ্যাসিলিটি (মোংলা স্লিপওয়ে)’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

Related Articles

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের ইনচার্জ শরীফ...

দায়িত্বে ফিরলেন দাওকান্দি সরকারি কলেজের আলোচিত প্রদর্শক হীরা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের আলোচিত প্রদর্শক (সাচিবিক বিদ্যা...

জামালপুরে একমাত্র শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

এমরান হোসেন, জামালপুর  জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী এক শিশুর মরদেহ...

গোমস্তাপুরে ৩৭ হাজার ৪৫১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা...