Home আঞ্চলিক শেরপুরে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

শেরপুরে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

Share
Share

শেরপুরে একদিনে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতের বিভিন্ন সময়ে জেলার সদর, নকলা ও ঝিনাইগাতী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন আহসান (৩৫) ও মমতাজ (৫০)।

রাত সাড়ে ১১টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের বাজিতখিলা কুমড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস, মাহিন্দ্র ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আহসান নামের এক ব্যক্তি। এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এর আগে রাত ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের নকলা উপজেলার বাদাগৈর মোড়ে আরেকটি দুর্ঘটনা ঘটে। সোনার বাংলা পরিবহনের একটি বাস রাস্তা পার হওয়ার সময় মমতাজ নামের এক নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন। এ সময় ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।

এছাড়া সদর উপজেলার শিমুলতলি এলাকায় গরুবাহী একটি নসিমনের পেছনে দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দিলে আরও দুইজন গুরুতর আহত হন। বর্তমানে তারা শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে পর্যাপ্ত সড়কবাতি ও ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আমল এবং নকলা থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, প্রতিটি দুর্ঘটনার তদন্ত চলছে। তারা বলেন, “ঘটনাগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত যানবাহন ও দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, সড়কের অনিয়মিত গতি নিয়ন্ত্রণ, বেপরোয়া ড্রাইভিং এবং পর্যাপ্ত সড়ক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা ক্রমশ বাড়ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভোট উত্তেজনায় তৃষা-বিজয়ের সম্পর্কের গুঞ্জন নতুন মাত্রা

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় নতুন করে আলোচনায় উঠে এসেছেন তৃষা কৃষ্ণন ও থালাপতি বিজয়। চেন্নাইয়ে...

হরমুজ প্রণালিতে আরব আমিরাতের তেলের ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের...

Related Articles

হাম প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার শাস্তির দাবি

দেশে হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য...

কারিগরি ত্রুটি ছাড়া দেশে লোডশেডিং নেই ইকবাল হাসান মাহমুদ টুকু

দেশের কোথাও বর্তমানে লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

মালিক গ্রেপ্তারের পর থানায় বানরের করুণ খোঁজাখুঁজি

লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশাচালক রাজীব হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন গেসুকে গ্রেপ্তারের...

শিশু ধর্ষণের অভিযোগে রাঙ্গাবালীতে মাদরাসা শিক্ষক আটক

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় ১০ বছর বয়সী এক...