Home আন্তর্জাতিক সুইডেনে রাতের আঁধারে মসজিদে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ
আন্তর্জাতিকদুর্ঘটনা

সুইডেনে রাতের আঁধারে মসজিদে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

Share
Share

সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে অগ্নিকাণ্ডে পুরো ভবনটি ধ্বংস হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়।

উদ্ধারকর্মী দলের সদস্য মাইকেল হেসেলগার্ড বলেন, “আমরা এখনও জানি না আগুন কীভাবে লেগেছে। তবে আগুন ছড়িয়ে পড়ায় ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর কোনো কাজে ব্যবহার করা সম্ভব হবে না।” আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা পুরো রাত কাজ করেছেন।

সুইডিশ হেরাল্ডের খবরে বলা হয়েছে, ভবনটি আগে একটি গির্জা ছিল, পরে এটিকে মসজিদে রূপান্তর করা হয়। পুলিশের মুখপাত্র প্যাট্রিক ফর্স বলেন, “ঘটনাটি সন্দেহজনক অগ্নিসংযোগের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কীভাবে এবং কেন এই আগুন লাগানো হয়েছে তা এখনো পরিষ্কার নয়।”

👉 অগ্নিকাণ্ডের পর থেকে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং ঘটনাস্থলে তদন্ত চলছে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

নাইজেরিয়ায় বাড়ির সামনে গুলি করে হত্যা ইসলামি বক্তা মাসুসুকাকে

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে বিতর্কিত ইসলামি...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প...

মুসলিমদের ছাড়া ইসরায়েলে কোন দলই সরকার গঠন করতে পারছে না

ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের অভূতপূর্ব ও রেকর্ড ভোটাধিকার প্রয়োগের ফলে দেশটির সামগ্রিক...

;