Home আন্তর্জাতিক আখতারের ওপর হামলার ঘটনা: নিউইয়র্কের কনসাল জেনারেলের পদত্যাগ চায় এনসিপি
আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

আখতারের ওপর হামলার ঘটনা: নিউইয়র্কের কনসাল জেনারেলের পদত্যাগ চায় এনসিপি

Share
Share

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। এ ঘটনাকে কেন্দ্র করে এনসিপি ঢাকায় এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেলের পদত্যাগসহ তিন দফা দাবি উত্থাপন করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব দাবি ঘোষণা করেন।

তিনি বলেন,হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে, নিউইয়র্কের কনসাল জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্যাসিবাদী সময়ে নিয়োগ পাওয়া ব্যক্তিরা এখনো বহাল আছেন। তাদের অপসারণ না করলে এ ধরনের ঘটনা থামানো সম্ভব হবে না।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক আরও অভিযোগ করে বলেন , আওয়ামী লীগ দেশে-বিদেশে ধারাবাহিকভাবে বিরোধী রাজনীতিক ও সামাজিক আন্দোলনের নেতাদের ওপর হামলা চালাচ্ছে। জুলাই গণহত্যার বিচার এখনো শুরু হয়নি এবং এ বিষয়ে দ্রুত কার্যক্রম শুরু করতে হবে।

নাহিদ ইসলাম জানান, “আওয়ামী লীগ দল হিসেবে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হয়নি। তাদের গত ১৫ বছরের মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিচার শিগগির শুরু করা উচিত।”

এনসিপি প্রশ্ন তোলে কেন বিদেশে বারবার এ ধরনের হামলার ঘটনা ঘটছে এবং কেন অ্যাম্বাসিগুলো রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। নাহিদ ইসলাম বলেন, “আমরা পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চাইব। কেন বিদেশে বাংলাদেশি রাজনৈতিক নেতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।”

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলেই রাজধানীর শাহবাগে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন নাহিদ ইসলাম। এছাড়া দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালনের কথাও জানান তিনি।

সোমবার নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের এক সমাবেশে আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আওয়ামী লীগপন্থী কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। ঘটনাটি প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে উত্তপ্ত জাপান : প্রস্তাবিত প্রকল্প নিয়ে স্থানীদের ক্ষোভ

জাপানের উপকূলীয় শহর ফুজিসাওয়ায় প্রথম মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম উত্তেজনা, দ্বিধা ও বিক্ষোভ দেখা দিয়েছে। রাজধানী টোকিও থেকে...

শাপলা চত্বর গণহত্যা মামলা: ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ...

Related Articles

ভারতজুড়ে মূলধারার গণমাধ্যমে আস্থার সংকট, ছাঁটাই বহু সাংবাদিক

সাম্প্রতিক সময়ে ভারতের মূলধারার গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন সংবাদমাধ্যম, আস্থার সংকটের মুখে...

আজ পালন করা হয় ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি, কে দিয়েছিলেন এই নাম?

  জুলাই অভ্যুত্থানের শহীদ ও নির্যাতিতদের স্মরণে ২০২৪ সালের ১ আগস্ট দেশজুড়ে...

ওমান উপকূলে রুশ তেলবাহী ট্যাংকার থেকে ছড়িয়ে পড়ছে তেল

ওমানের উপকূলের কাছে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী ট্যাংকার থেকে অপরিশোধিত তেল...

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সিলেটের জৈন্তাপুরে...