Home আঞ্চলিক ছেলেদের ওষুধ কিনে দেওয়ার দুই ঘণ্টা পরেই লাশ হলেন বাবা
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ছেলেদের ওষুধ কিনে দেওয়ার দুই ঘণ্টা পরেই লাশ হলেন বাবা

Share
Share

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। ছেলেদের জন্য ওষুধ কিনে দেওয়ার মাত্র দুই ঘণ্টা পরেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা এসএম মিজানুল হক (৪০)। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুল হক বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ইলেকট্রিশিয়ান ছিলেন। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর আরোহী পারভেজ আহমেদ। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, দেওরগাছ এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক ও আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত মিজানুল হককে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে এসএম মিজানুল হক স্ত্রী দিলারা খাতুন লুবনা ও দুই ছেলে—মাশরাফি হক লামি (তৃতীয় শ্রেণি) এবং ছোট ছেলে অমি হক—কে ওষুধ হাতে পৌঁছে দিয়ে বের হন কর্মস্থলের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর স্ত্রীর সঙ্গে শেষ ফোনালাপ হয়। কয়েক ঘণ্টার মধ্যেই আসে মৃত্যুসংবাদ।

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স সুচিত্রা দাশ বলেন, “মিজানুল ভাই সরকারি চাকরি করলেও হাসপাতালকে নিজের পরিবার মনে করতেন। গভীর রাতেও বিদ্যুৎ বিভ্রাট হলে ছুটে আসতেন হাসপাতালে। তিনি ছিলেন সবার আপনজন।” কর্মস্থল ও শ্বশুরবাড়ি এলাকায় তিনি ছিলেন সবার প্রিয় মুখ। ভালো ক্রিকেট খেলতেন, ছিলেন প্রাণবন্ত সহকর্মী।

তার মৃত্যুর খবরে বানিয়াচং উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

নিহতের শ্যালক, আইডিএলসি ফাইন্যান্স পিএলসির কর্মকর্তা জুনায়েদ আহমেদ জানান, সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার আল হোসাইন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

এসএম মিজানুল হকের অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকার মানুষের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

‘হাসনাতরা আগে চড়তো সাইকেলে, গণঅভ্যুত্থানের পর চড়ে প্রাডো গাড়িতে’: হামিম

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও তাঁর...

;