Home জাতীয় আগামী পাঁচদিনে বৃষ্টিপাত বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
জাতীয়

আগামী পাঁচদিনে বৃষ্টিপাত বাড়ার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

Share
Share

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। একইসঙ্গে দেশের সাত অঞ্চলে বজ্রসহ ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এই পূর্বাভাসে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে আগামী চার দিনের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে তা হলো—
• সোমবার (২২ সেপ্টেম্বর, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা):
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
• মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর):
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে।
• বুধবার (২৪ সেপ্টেম্বর):
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অংশে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
• বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর):
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সামনের পাঁচদিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কিছু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাসের কারণে উপকূলীয় অঞ্চল ও নদীবন্দরগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে নৌযান চালক ও জেলেদের জন্য এ সময়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালবৈশাখীতে দুর্ঘটনা, গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় এ...

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের...

Related Articles

৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে সমস্যা কোথায় : সংসদে গয়েশ্বর

১৯৭১ সালে জামায়াতে ইসলামির ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমালোচনা করেছেন...

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...

ঢাকা বার নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায়...

নেত্রকোনায় প্রকৃতির রোষে কৃষকের স্বপ্নভঙ্গ: ৪০০ হেক্টর বোরো ধান পানির নিচে

এক বছরের কষ্টের ফসল যখন ঘরে তোলার সময়, ঠিক তখনই প্রকৃতির নিষ্ঠুর...