Home আন্তর্জাতিক বাংলাদেশের ওপর ইউএই ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: প্রেস উইং
আন্তর্জাতিকজাতীয়

বাংলাদেশের ওপর ইউএই ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: প্রেস উইং

Share
Share

বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নিষেধাজ্ঞা বাড়িয়েছে এমন খবরটি সম্পূর্ণ ভুয়া বলে প্রেস উইং জানিয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করে।

প্রেস উইং জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো ‘ইউএইভিসা অনলাইন’ নামের একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইটের ১৭ সেপ্টেম্বরের একটি নিবন্ধ থেকে উদ্ধৃত করা হয়েছে। ওই নিবন্ধে দাবি করা হয়েছিল যে, অভিবাসন সংক্রান্ত একটি সার্কুলারের মাধ্যমে বাংলাদেশসহ ৯টি দেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ নিশ্চিত করেছেন, এই দাবিটি সত্য নয়। তিনি বলেন, আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।

রাষ্ট্রদূত আরও জানান, সরকারি ছুটির কারণে ২০ ও ২১ সেপ্টেম্বর দূতাবাস যোগাযোগ করতে পারেনি। ২২ সেপ্টেম্বর সরকারি চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে। তিনি মনে করেন, এই খবর প্রকাশের পেছনে ওই ভিসা সেন্টারের দুরভিসন্ধিমূলক চেষ্টা থাকতে পারে। প্রেস উইং-এর পক্ষ থেকে বলা হয়েছে, যাচাই-বাছাই ছাড়া প্রতিবেদন প্রকাশের ফলে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে দক্ষিণ কোরিয়াকে ‘গুরুতর পরিণতি’র হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কার্যক্রমে সামরিকভাবে অংশ নিলে দক্ষিণ কোরিয়াকে ‘গুরুতর পরিণতি’র মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা রিট কার্যতালিকায়

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের...

Related Articles

বেনজীর আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান...

‘গরুর মাংস আমার প্রিয়’: পছন্দের কথা জানিয়ে ট্রোলের শিকার কলকাতার অভিনেতা

বাংলাদেশের খাদ্যাভ্যাস ও আতিথেয়তার প্রশংসা করতে গিয়ে গরুর মাংসকে নিজের প্রিয় খাবার...

আওয়ামী লীগ একটি ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম...

মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের স্থায়ী সেনা উপস্থিতি...