Home আন্তর্জাতিক সুন্দরবনে ভ্রমণে এসে আইরিশ নারী পর্যটকের মৃত্যু
আন্তর্জাতিকজাতীয়

সুন্দরবনে ভ্রমণে এসে আইরিশ নারী পর্যটকের মৃত্যু

Share
Share

সুন্দরবনে ভ্রমণে এসে মৃত্যু হয়েছে এক বিদেশি নারী পর্যটকের। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া পর্যটকের নাম কারমেল নইলিন (৫৭), তিনি আয়ারল্যান্ডের নাগরিক।

বন বিভাগ, কোস্টগার্ড ও শরণখোলা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্থানীয় এলাকায় নিয়ে আসেন।

পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম জানান, শুক্রবার বিকেলে মোংলা থেকে এমভি আলাস্কা নামের পর্যটকবাহী জাহাজে করে স্বামীসহ কারমেল নইলিন একদল বিদেশি পর্যটকদের সাথে সুন্দরবনে আসেন। তারা প্রথমে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন করেন। পরে রাতে জাহাজটি কচিখালী এলাকায় নোঙর করে।

শনিবার সকালে জাহাজে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কারমেল নইলিন। সঙ্গে থাকা চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন, তবে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

নেতানিয়াহু কোথায়? ‘ছয় আঙুল’ বিতর্কে সোশ্যাল মিডিয়া উত্তাল

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হবে—মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর...