Home জাতীয় সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ আর নেই
জাতীয়

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ আর নেই

Share
Share

সাবেক অ্যাটর্নি জেনারেল মো. সালাউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সালাউদ্দিন আহমেদ। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

আইনজীবী সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে দেশের বিচার অঙ্গনে কাজ করেছেন। ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পান। পরের বছর ২০০৮ সালের ২০ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন।

আইন পেশায় সততা ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মীদের কাছে বিশেষভাবে সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। লিখিত পরীক্ষায় বাদ পড়া...

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় চার দশক ধরে অমীমাংসিত থাকা এক হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ১৯৮৭ সালে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে...

Related Articles

এসএসসিতে পুনরায় অকৃতকার্য: মেহেরপুরে পরিবারের বকাঝকায় অভিমানে প্রাণ দিল পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষায় টানা দুই বছর ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়ে মেহেরপুরের গাংনীতে রামিদুজ্জামান...

মতলবে যমজ ভাই-বোনের দুজনেরই জিপিএ-৫

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও...

দুই হাতের কবজি বাঁকা, হুইলচেয়ারে স্কুলে; এসএসসিতে জিপিএ-৫ ইয়াসারের

শারীরিক প্রতিবন্ধকতা থামিয়ে দিতে পারেনি অদম্য ইচ্ছাশক্তি। দুই হাতের কবজি বাঁকা হওয়ায়...

ময়মনসিংহে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং

তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার মধ্যেই ময়মনসিংহজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ লোডশেডিং।...