Home জাতীয় নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে সুষ্ঠু ভোট সম্ভব নয়: ইফতেখারুজ্জামান
জাতীয়

নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে সুষ্ঠু ভোট সম্ভব নয়: ইফতেখারুজ্জামান

Share
Share

নির্বাচনকালীন সরকার যদি নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নির্বাচন কমিশনবিষয়ক সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি ও টিআইবি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি আন্তরিকভাবে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়, তাহলে তা সম্ভব হবে। আর এজন্য পর্যবেক্ষক, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষের নিরপেক্ষতা নিশ্চিত করাও জরুরি।

ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থায় দলীয় প্রভাব প্রবলভাবে কাজ করছে। পতিত সরকারের ঘনিষ্ঠ অনেকেই এখনো বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করছেন। তাঁর ভাষায়, “আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে গভর্নেন্সের জবাবদিহি, সততা, শুদ্ধাচার ও স্বচ্ছতা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত। প্রায় ৫৪ বছর ধরেই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে কার্যকর বা অকার্যকর করা হয়েছে।”

তিনি আরও বলেন, প্রশাসনে তিন ধরনের শক্তি সক্রিয়—কেউ সম্পূর্ণ দলীয়করণের মাধ্যমে কাজ করছেন, কেউ বঞ্চিত হয়ে অবস্থান ফিরে পেতে চান, আবার কেউ চেষ্টা করছেন নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের। এই টানাপোড়েনের ভেতর দিয়েই প্রশাসন এগোচ্ছে।

ড. ইফতেখারুজ্জামানের মতে, রাতারাতি পুরো প্রশাসনকে নতুনভাবে সাজানো সম্ভব নয়। এ জন্য সময় দিতে হবে, যাতে একটি স্থিতিশীলতা গড়ে ওঠে এবং নতুন ধরনের পেশাদারিত্ব প্রতিষ্ঠিত হয়।

তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করে, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা নষ্ট হবে এবং ভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

উন্নয়ন কর্তৃপক্ষগুলোর সঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার...

বরইকান্দি এলাকার সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিটি করপোরেশন জনগণের প্রতিষ্ঠান। জনগণকে সেবা দেওয়াই এর মূল দায়িত্ব। বরইকান্দি এলাকার বাসিন্দাদের সমস্যাগুলো...

Related Articles

পদ্মা রেলসেতুর পিলার ঘিরে বিতর্কে মুখ খুললেন সেতুমন্ত্রী

পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে-এমন অভিযোগ সঠিক নয়...

বক্তব্যের সময়সীমা নিয়ে জেবা আমিন খানকে স্পিকারের পরামর্শ

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় চাওয়ায়...

ঢাকায় ট্রাকের ধাক্কায় জুলাইযোদ্ধা জোবায়ের নিহত

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় আবু জুবায়ের (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু...

দিল্লি বিমানবন্দর থেকে ফেরার কারণ ব্যাখ্যা করলেন তথ্য উপদেষ্টা

ভারতের দিল্লি বিমানবন্দরে তাঁকে আটকে রাখা হয়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য...