Home বিনোদন নতুন জীবনে পা রাখলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া
বিনোদন

নতুন জীবনে পা রাখলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া

Share
Share

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার তিনি নিজেই দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন। বর তানজিম তৈয়বের বাড়ি রাজশাহীতে। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

বিয়ে প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, দীর্ঘদিন ধরে বিয়ে নিয়ে তাঁর মধ্যে এক ধরনের সংশয় ছিল। ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতার কারণে মনে করেছিলেন, বিয়ে হয়তো আর হবে না। তবে পরিবারের আকস্মিক সিদ্ধান্তে ও সময়ের পরিক্রমায় অবশেষে এ পরিণয় ঘটল।

তিনি জানান, সিদ্ধান্ত হঠাৎ নেওয়ায় এবং তাঁর একমাত্র ননদ বিদেশে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ভবিষ্যতে ঘনিষ্ঠজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের নিয়ে একটি রিসেপশন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

নতুন জীবনের পথে সবার দোয়া ও শুভকামনা কামনা করেছেন এই অভিনেত্রী, যিনি নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যেই দর্শকের কাছে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত...

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম, খুলনার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেই

খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হলেও এখনো তাঁর...

Related Articles

তানজিদের সেঞ্চুরির পর মিরাজ-হাসানের প্রতিরোধ, অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানে এগিয়ে বাংলাদেশ

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের দুর্দান্ত...

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে ১০১ রানে ফিরলেন তানজিদ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার পর সাজঘরে ফিরেছেন...

মুমিনুলের বিদায়েও অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও নিজেদের করে নিয়েছে...

স্মিথের আউটের আবেদনে ‘স্নিকো মিটার’, ফের প্রশ্নে ডিআরএস প্রযুক্তি

প্রায় ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই দারুণ দাপট দেখাচ্ছেন...