Home জাতীয় অপরাধ সাবেক প্রতিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
অপরাধ

সাবেক প্রতিমন্ত্রী সাইফুজ্জামান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Share
Share

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ঘুষ গ্রহণ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমিলা জামানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের উপসহকারী পরিচালক সজীব আহমেদ বাদী হয়ে বুধবার মামলাটি দায়ের করেন।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, আসামিরা যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ইউলসলব এলপিজি লিমিটেড ও আরএলএমটি এলপিজির গ্রাহক ও ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ৫২ কোটি টাকা ঘুষ আদায় করেছেন। এই অর্থ ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদেরের মাধ্যমে সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ায় হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং করা হয়।

মামলার আসামির তালিকায় সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী ছাড়াও আছেন ইউলসলব এলপিজির সাবেক পরিচালক শফিক কামরুজ্জামান, আরএলএমটি এলপিজির উৎপল পাল, ইসরায়েল গ্যাস সেলিং ও আরএলএমটি এলপিজির মালিক মো. আবদুল আজিজ, ক্ল্যাসিক গ্যাস সেলিংয়ের মালিক মোহাম্মদ জোহায়ের আলম, মশিউর গ্যাস সেলিংয়ের মালিক মোহাম্মদ লুৎফর রহমান আলম, রেলওয়ে গ্যাস সেলিংয়ের স্বত্বাধিকারী মো. ফরিদ উদ্দিন, লুসেন্ট গ্যাস সেলিংয়ের মালিক মোহাম্মদ জালাল, নুর মোহাম্মদ ও মো. ইয়াসিনুর রহমান।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, মামলার তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, দুর্নীতির এ ধরনের সংগঠিত চক্র দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য হুমকি। অভিযোগ প্রমাণিত হলে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করা হয়েছে। ঘুষ ও অর্থ পাচারের এই মামলাটি তাদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অসত্য তথ্য ছড়িয়েছে মিডিয়া: বাতিল হয়নি ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা সময়সীমা কমিয়ে আনা হয়েছে বলে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’...

পুকুরঘাটে মুখ ধুতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্রী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সারতে গিয়ে বজ্রপাতে তানজিনা আক্তার (১৭) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পৌনে...

Related Articles

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের আঘাতে প্রাণ হারিয়েছেন তার দাদি,...

লন্ডনের রাস্তায় দুই ইহুদির উপর ছুরির কোপ! স্টারমারকে নেতানিয়াহুর কড়া হুঁশিয়ারি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ভয়াবহ ছুরি...

‘রসুনের তেল’ দিয়ে ক্যানসার নিরাময়ের দাবি, সেই অভিযুক্ত চিকিৎসকের লাইসেন্স চূড়ান্তভাবে বাতিল

চিকিৎসা পেশার নৈতিকতা ও মানবিকতাকে বিসর্জন দিয়ে ক্যানসারে আক্রান্ত মুমূর্ষু রোগীদের ঠকানোর...

ইন্দোনেশিয়া ডে-কেয়ারের হাত-পা বেঁধে ফেলে রাখা হয় শিশুদের, সেবন করানো হয় নেশাদ্রব্য

ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্তার একটি দিবাযত্ন কেন্দ্রে (ডে-কেয়ার) শিশুদের ওপর পরিকল্পিত ও নৃশংস নির্যাতনের...