Home আঞ্চলিক উখিয়ায় পাহাড়ে রক্তাক্ত অবস্থায় মিলল বন্য হাতির লাশ
আঞ্চলিক

উখিয়ায় পাহাড়ে রক্তাক্ত অবস্থায় মিলল বন্য হাতির লাশ

Share
Share

কক্সবাজারের উখিয়ার গহিন পাহাড়ে একটি পুরুষ বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। আনুমানিক ৩৫ বছর বয়সী হাতিটিকে স্থানীয় বাসিন্দারা বুধবার দুপুরে উখিয়ার দোছড়ি রফিকের ঘোনা এলাকায় পড়ে থাকতে দেখেন। এ সময় এর মুখ দিয়ে রক্ত ঝরছিল।

স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জনের মাধ্যমে ময়নাতদন্ত করান। আলামত সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। বন বিভাগের দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান জানান, প্রতিবেদনের ফল হাতে আসার পরেই নিশ্চিত হওয়া যাবে হাতির মৃত্যু স্বাভাবিক নাকি দুর্ঘটনাজনিত।

এলাকার মানুষের ধারণা, হাতিটি হয়তো বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে অথবা শিকারিদের আক্রমণের শিকার হয়েছে। তবে বন বিভাগ এখনই কোনো কারণ নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্ত শেষে গতকাল রাতেই হাতিটিকে বন বিভাগের তত্ত্বাবধানে মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, উখিয়া-টেকনাফের পাহাড়ি এলাকায় বন্য হাতির মৃত্যু ক্রমেই বেড়ে চলেছে। তারা বলছেন, পাহাড়ে মানুষের বসতি ও বৈদ্যুতিক তার ছড়িয়ে পড়ায় বন্যপ্রাণী নিরাপত্তাহীন হয়ে পড়ছে। বন বিভাগ বলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প ট্রাকের পেছনে দ্রুতগামী যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের...

Related Articles

গাজীপুরে ছিনতাইকারীর নিমর্ম ছুরিকাঘাতে প্রাণ গেল পোশাক শ্রমিকের

গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীদের নির্মম ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক কারখানা...

নারায়ণগঞ্জে গভীর রাতে ডাকাতের কবলে ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত...

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভাই-বোনের বিয়ের জন্য জমানো টাকা পুড়ে ছাই

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হাড়ভাঙা খাটুনি খেটে জমানো স্বপ্ন এক...

দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  মুন্সীগঞ্জে দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার...

;