Home আঞ্চলিক জমি বিরোধে চাচাতো ভাই খুন, স্বামী-স্ত্রী গ্রেফতার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

জমি বিরোধে চাচাতো ভাই খুন, স্বামী-স্ত্রী গ্রেফতার

Share
Share

সিলেটের কানাইঘাট উপজেলার জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। হত্যাকাণ্ডে বাবুল আহমদ ও তার স্ত্রী মোছা আছিয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নুরুল ইসলামের সঙ্গে বাবুলের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। মঙ্গলবার বিকেলে নুরুল ইসলামের এক শিশুসন্তান বাবুলের জমিতে মলত্যাগ করলে বিষয়টিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে বাবুল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে নুরুল ইসলামের বাড়িতে হামলা চালান। এতে নুরুল ইসলাম, তার স্ত্রী রিনা বেগম ও পাঁচ সন্তান গুরুতর আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রিনা বেগমের অবস্থাও আশঙ্কাজনক।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানিয়েছেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে বাবুল ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার প্রক্রিয়া চলমান আছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...