Home জাতীয় অপরাধ নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরির অভিযোগে যুবক গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরির অভিযোগে যুবক গ্রেফতার

Share
Share

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরির অভিযোগে মো. মিজানুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন থেকে ডিবি ও গোয়ালন্দ থানার যৌথ টিম তাকে আটক করে। গ্রেফতারকৃত মিজানুর রহমান রাজবাড়ী সদরের লক্ষীকোল সোনাকান্দর এলাকার হারুনুর রশিদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব জানান, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাঙচুরের সময় লুটপাট চালানো হয়। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় একজন ব্যক্তি জেনারেটর নিয়ে যাচ্ছেন। ভিডিও ফুটেজ যাচাই করে মিজানুরকে শনাক্ত করা হয়।

মিজানুরের বিরুদ্ধে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো এবং হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার ভিডিও ফুটেজ ও সাক্ষীদের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলমান আছে, এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

নওগাঁর মান্দায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান জব্দ ৪০০ লিটার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে...

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...