Home জাতীয় অপরাধ গাড়ির গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ইয়াবা পাচার: টেকনাফে দুইজন গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

গাড়ির গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ইয়াবা পাচার: টেকনাফে দুইজন গ্রেফতার

Share
Share

কক্সবাজারের টেকনাফে অভিনব কৌশলে গ্যাস সিলিন্ডারের ভেতরে ইয়াবা লুকিয়ে পাচারের সময় ৪৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুরাতন মেরিন ড্রাইভ রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—টেকনাফের উত্তর লম্বরীপাড়ার মৃত মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মো. ইয়াসিন (৩৯) এবং ছোট হাবীরপাড়ার আবু সামাদের ছেলে রহমত উল্লাহ (২৯)।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের পর্যটক মোড় সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারকে থামানো হয়।

প্রাইভেটকারে থাকা যাত্রীদের সন্দেহজনক আচরণ লক্ষ্য করে গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়িতে দুটি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। এর মধ্যে একটি সিলিন্ডার কেটে দেখা যায়, ভেতরে বিশেষভাবে লুকানো রয়েছে বিপুল পরিমাণ ইয়াবা।

অভিযানের সময় গাড়িতে থাকা ইয়াসিন ও রহমত উল্লাহকে ঘটনাস্থলেই আটক করা হয়। উদ্ধার করা ইয়াবাসহ তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির কর্মকর্তারা মনে করছেন, মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে দিন দিন নতুন নতুন কৌশল ব্যবহার করছে। এর আগে ইয়াবা লুকানো হতো বাস, ট্রাক, মালামালের ভেতরে বা শরীরে। এবার গ্যাস সিলিন্ডারের ভেতর লুকিয়ে পাচারের চেষ্টা নজিরবিহীন।

টেকনাফ ও কক্সবাজার সীমান্ত এলাকা মাদক পাচারের জন্য দীর্ঘদিন ধরেই কুখ্যাত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালালেও পাচারচক্র নানা অভিনব পদ্ধতি ব্যবহার করে মাদক দেশজুড়ে ছড়িয়ে দিচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত অঞ্চলে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে যাত্রীবাহী ও প্রাইভেট যানবাহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো হবে। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “যে কোনো মূল্যে মাদক পাচার রোধে বিজিবি সর্বদা প্রস্তুত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ...

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

Related Articles

নওগাঁর মান্দায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান জব্দ ৪০০ লিটার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে...

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহরশী’-তে জুন ২০২৬ মাসের...

সিলেটে আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার হওয়া উচিত ;সিসিক প্রশাসক

সিলেট নগরীর অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর...

নগরীর প্রতিটি পাড়া-মহল্লার সড়ক পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও...