Home রাজনীতি অপরাধীর পরিচয় নয়, ন্যায়বিচারই হোক মুখ্য: নাহিদ ইসলাম
রাজনীতি

অপরাধীর পরিচয় নয়, ন্যায়বিচারই হোক মুখ্য: নাহিদ ইসলাম

Share
Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যে অপরাধী, তাঁকে আইনের আওতায় আনতে হবে। তবে তিনি কোন বাহিনীর, সেটি বিবেচনায় আনা যাবে না। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জুলাই মাসে সংঘটিত গণ–অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪৭তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার পর নাহিদ ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় তিনি দাবি করেন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও ডিজিএফআইয়ের অনেক কর্মকর্তা গুম ও হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, অথচ তাঁদের এখনও গ্রেপ্তার করা হয়নি। রামপুরা ও বাড্ডার ঘটনার সময় বিজিবিতে একজন সেনা কর্মকর্তার সংশ্লিষ্টতার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “যাঁরা জনগণের ওপর হত্যাকাণ্ড চালিয়েছেন, গুম করেছেন, নির্যাতন করেছেন এবং সরকারকে ফ্যাসিবাদী হতে সহায়তা করেছেন, তাঁদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে।” নাহিদ ইসলাম নিজের ভোগান্তির কথাও তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ডিজিএফআইয়ের কিছু কর্মকর্তা তাঁকে তুলে নিয়ে হেনস্তা করেছিলেন, যাঁদের বিরুদ্ধেও তিনি মামলা করেছেন।

ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে সন্তুষ্টি জানালেও তিনি আশঙ্কা প্রকাশ করেন, সাধারণ আদালতে থাকা অনেক মামলার সঠিক অগ্রগতি হচ্ছে না। জামিনে আসামিরা মুক্ত হয়ে যাওয়ার মতো ঘটনার কথা উল্লেখ করে তিনি সরকারের পরিকল্পনা নিয়েও প্রশ্ন তোলেন।

আওয়ামী লীগ, পুলিশসহ জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “এ বিচার শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য একটি নজির হয়ে থাকবে—যাতে বোঝা যায় জনগণের ওপর স্বৈরশাসনের পরিণতি কী।”

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না: শেখ হাসিনা

ভারতের বাংলা দৈনিক এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই:প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ দলীয় পরিচয়ের বাইরে ব্যক্তি হিসেবে...

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই...

মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সচেতনতামূলক সভা

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক, জুয়া, ধর্ষণ, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ...