Home বিনোদন বাংলাদেশি দর্শকের জন্য ‘এইচবিও ম্যাক্স’
বিনোদন

বাংলাদেশি দর্শকের জন্য ‘এইচবিও ম্যাক্স’

Share
Share

বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৪ দেশে একযোগে চালু হচ্ছে এইচবিও ম্যাক্স। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির ঘোষণায় জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে দর্শকেরা স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে উপভোগ করতে পারবেন বিশ্বখ্যাত সব সিনেমা ও সিরিজ।

বাংলাদেশ ছাড়াও ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, ম্যাকাও, মঙ্গোলিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশে চালু হবে এই সেবা। প্ল্যাটফর্মে থাকছে ‘হ্যারি পটার’, ‘হাউস অব দ্য ড্রাগন’, ‘দ্য লাস্ট অব আস’, ‘সুপারম্যান’, ‘আ মাইনক্রাফট মুভি’সহ এইচবিও ও ম্যাক্স অরিজিনালস এবং ওয়ার্নার ব্রাদার্সের ব্লকবাস্টার কনটেন্ট।

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির গ্লোবাল স্ট্রিমিং ও গেমসের প্রধান নির্বাহী জেবি পেরেট জানান, এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও ইউরোপে সফলভাবে সেবা চালুর পর এবার আরও বিস্তৃত দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর মতে, বছরের শেষ নাগাদ ১০০টির বেশি দেশে পাওয়া যাবে এইচবিও ম্যাক্স এবং ২০২৬ সালে জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যে সেবা চালু হবে।

এইচবিও ম্যাক্সে এইচবিওর কনটেন্ট ছাড়াও থাকবে ডিসি ইউনিভার্স, কার্টুন নেটওয়ার্ক, ম্যাক্স অরিজিনালস, ডিসকভারি, টিএলসি, ফুড নেটওয়ার্ক, আইডি এবং এইচজিটিভির নির্বাচিত অনুষ্ঠান। বাংলাদেশি দর্শকের জন্য প্ল্যাটফর্মে আসছে নতুন অরিজিনাল সিরিজ ‘ইট: ওয়েলকাম টু ডেরি’।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

Related Articles

গুলশানে পথচারীকে মারধরের অভিযোগ: মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ

  ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল...

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

এবার ভোটের মাঠের প্রচারণায় শোবিজ তারকাদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি। তবে...

পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও- আলভীর অভিযোগ

ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে...

নারী শিল্পীদের অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতেন জাহের আলভী—গুঞ্জন নাকি সত্যি?

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে তার স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার মামলার...