Home সাম্প্রতিক টাঙ্গাইলে ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
সাম্প্রতিক

টাঙ্গাইলে ডিপ্লোমা শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Share
Share

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাবনা বাইপাস এলাকায় এ কর্মসূচি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রকৌশল সেক্টরের সমস্যার সমাধানে গঠিত “অসম কমিটি” প্রত্যাখ্যান এবং স্নাতক প্রকৌশলীদের তথাকথিত তিন দফা দাবি রাষ্ট্রীয়ভাবে বাতিল করারও দাবি জানান তারা।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল পলিটেকনিক শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইলেকট্রিক্যাল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী রমজান শেখ। উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল বিভাগের মো. আবু হানিফ, মো. সামিউলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা মহাসড়কে শ্লোগান দেন এবং দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আদালত চত্বরে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন পরীমণি, অশ্লীল গালিগালাজের অভিযোগ

গ্রেপ্তারি পরোয়ানা জারির মাত্র একদিন পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পরপরই আদালত চত্বরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের বিতর্কিত চিত্রনায়িকা...

নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি

  সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তদন্ত কমিটি। নারী দলের সাবেক...

Related Articles

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক শুরু

তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের...

পুলিশের গাড়ি ভাঙচুর, গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর...

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশি তৎপরতা...

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের...

;