Home জাতীয় অপরাধ সুইডেনে সাইবার হামলায় ১৫ লাখ মানুষের তথ্য ফাঁস
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

সুইডেনে সাইবার হামলায় ১৫ লাখ মানুষের তথ্য ফাঁস

Share
Share

সুইডেনের অন্যতম শীর্ষ আইটি সিস্টেম প্রোভাইডার মিলিজোডেটা-এর ওয়েবসাইটে ভয়াবহ সাইবার হামলা চালিয়ে প্রায় ১৫ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে হ্যাকাররা। গত ২৩ ও ২৪ আগস্ট এই হামলার ঘটনা ঘটে বলে এএফপি জানিয়েছে।

দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়ের নির্দেশে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত কমিটির প্রধান স্যান্ড্রা হেলগাদোত্তির জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি দেশীয় হ্যাকারদের কাজ বলেই মনে হচ্ছে। এখন পর্যন্ত কোনো বিদেশি হ্যাকার গ্রুপের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

সুইডেনের জনসংখ্যা ১ কোটি ৬০ লাখ। সাইবার হামলায় মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশের তথ্য বেহাত হয়েছে। এ ছাড়া, দেশের ১৬৪টি পৌরসভা ও সিটি কর্পোরেশন, ৪টি প্রাদেশিক সরকার এবং বহু বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যও চুরি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, হ্যাকাররা সরকারের কাছে প্রস্তাব দিয়েছে— ১.৫ বিটকয়েন (প্রায় ১৭ লাখ ডলার) পরিশোধ করা হলে তারা চুরি হওয়া তথ্য ফাঁস করবে না। অর্থ না দিলে আগামী সপ্তাহে এসব তথ্য ডার্কনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে।
ঘটনার পর থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত অন্তত ৩ শতাধিক ভুক্তভোগী বিভিন্ন থানায় অভিযোগ করেছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেলুন থেকে গ্যাস নেওয়ার অভিযোগ, বিপজ্জনক গাড়ি চালানোর দায় স্বীকার স্টার্লিংয়ের

ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড রাহিম স্টার্লিং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মঙ্গলবার আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। আদালতকে জানানো হয়েছে, গত মে মাসে মহাসড়কে তাঁর...

গাজায় ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে বহু মানুষ

গাজায় একটি আংশিক ক্ষতিগ্রস্ত ভবন ধসে অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আটজন শিশু। গতকাল রাতে ভবনটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের...

Related Articles

‘ ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা অসুস্থ’: গুঞ্জন উড়িয়ে দিলো ভারত

নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাম্প্রতিক ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া বিশ্বনেতাদের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক...

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রশিক্ষণ চলাকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালীন মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৬ (F-16) ফাইটার জেট...

মাকে ‘আন্টি’ বলে ডাকায় চরম ক্ষোভ, টাঙ্গাইলে ৩ বছরের শিশুপুত্রকে কু’পি’য়ে হত্যা করল মা!

টাঙ্গাইলের সখীপুরে নিজের সাড়ে ৩ বছরের অবোধ শিশুপুত্র আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে...

চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয়: মেজর সাব্বির

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চোখ বেঁধে গুলি...