Home আঞ্চলিক সাজেকে পর্যটকবাহী জীপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

সাজেকে পর্যটকবাহী জীপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

Share
Share

রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রুবিনা আফসানা রিংকি (২১) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের আরও ১২ শিক্ষার্থী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবিনা আফসানা খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিসিপ্লিনের ২১তম ব্যাচের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে জীপটি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবিনার মৃত্যু হয়। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। নিহত ও আহত সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেলুন থেকে গ্যাস নেওয়ার অভিযোগ, বিপজ্জনক গাড়ি চালানোর দায় স্বীকার স্টার্লিংয়ের

ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড রাহিম স্টার্লিং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মঙ্গলবার আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। আদালতকে জানানো হয়েছে, গত মে মাসে মহাসড়কে তাঁর...

গাজায় ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে বহু মানুষ

গাজায় একটি আংশিক ক্ষতিগ্রস্ত ভবন ধসে অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আটজন শিশু। গতকাল রাতে ভবনটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের...

Related Articles

বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির...

ঢাবিতে তোফাজ্জল হত্যাকাণ্ডের ২ বছর : আসামিদের বড় অংশ জামিনে ও পলাতক, শুরু হয়নি বিচার!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে চোর...

জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন : নজরুল বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমান

মুহাম্মদ আলী জিন্নাহর আদি পারিবারিক পরিচয় তুলে ধরে বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪...

‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন : ফজলুর রহমান

মুহাম্মদ আলী জিন্নাহর আদি পারিবারিক পরিচয় তুলে ধরে বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪...