Home আঞ্চলিক কোবরা সাপের ছোবল খেয়ে সাপসহ হাসপাতালে বৃদ্ধা
আঞ্চলিকজাতীয়

কোবরা সাপের ছোবল খেয়ে সাপসহ হাসপাতালে বৃদ্ধা

Share
Share

পঞ্চগড়ের দেবীগঞ্জে কোবরা সাপের ছোবলে আক্রান্ত হয়ে সেই সাপসহ হাসপাতালে ছুটে এসেছেন সুমিত্রা রানী (৬০) নামে এক বৃদ্ধা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

সুমিত্রা রানী সোনাপোতা গ্রামের উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী। তিনি জানান, ঘর পরিষ্কার করার সময় একটি বয়াম সরাতে গেলে হঠাৎ সাপটি তাকে ছোবল মারে। তার চিৎকারে ছেলে সুরেশ চন্দ্র রায় ছুটে এসে সাপটিকে একটি পাত্রে আটকে মাকে সঙ্গে নিয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সুরেশ চন্দ্র রায় বলেন, “প্রথমে বুঝতে পারিনি কী সাপ। তাই সাপটিকে সঙ্গে নিয়েই হাসপাতালে আসি।”

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর জানান, বিকেল সাড়ে ৪টার দিকে রোগী সাপ নিয়ে হাসপাতালে আসেন। পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হওয়া যায় এটি একটি কোবরা সাপ। তাৎক্ষণিকভাবে এন্টিভেনম প্রয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন

করের আওতা বাড়াতে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বিদ্যমান ব্যাংক হিসাব সচল রাখতেও...

দক্ষিণ সুরমা প্রেসক্লাব ভবন নির্মাণের বিষয় সংসদে উত্থাপন, এমপি এম এ মালিককে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ধন্যবাদ

জাতীয় সংসদে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিককে ধন্যবাদ জানিয়েছে দক্ষিণ সুরমা প্রেসক্লাব। এক...

Related Articles

মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

মোগলাবাজার (সিলেট), ১০ জুন ২০২৬ — মোগলাবাজার থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে একটি...

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট-এর জরুরি সভা

সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট-এর জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার...

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসককে সিলেট সরকারি মহিলা কলেজের শুভেচ্ছা

সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা সিলেট সিটি...

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৮) নামে এক...